১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে শক্তি যোগাবে জোতার স্মৃতি : নেভেস

BSSঢাকা

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : পর্তুগাল এবারের গ্রীষ্মে বিশ্বকাপে খেলতে নামলে প্রয়াত দিয়েগো জোতার স্মৃতি থেকেই অনুপ্রেরণা ও স্মৃতি খুঁজে নিবে বলে মন্তব্য করেছেন রুবেন নেভেস।

বিশ্বকাপে শক্তি যোগাবে জোতার স্মৃতি : নেভেস

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : পর্তুগাল এবারের গ্রীষ্মে বিশ্বকাপে খেলতে নামলে প্রয়াত দিয়েগো জোতার স্মৃতি থেকেই অনুপ্রেরণা ও স্মৃতি খুঁজে নিবে বলে মন্তব্য করেছেন রুবেন নেভেস।

গত বছর ৩ জুলাই স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল তারকা জোতা। তার কিছুদিন আগে তার হাত ধরেই পর্তুগাল উয়েফা নেশন্স কাপের শিরোপা জিতেছিল।

সাবেক লিভারপুল ফরোয়ার্ড জোতার ঘনিষ্ট বন্ধু নেভেস জাতীয় দলে তার সতীর্থ ছিলেন। জোতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল হিলালের মিডফিল্ডার নেভেস বলেন, 'আমরা এ নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা সব সময় একই কথাই বলি। কখনও কখনও অতিরিক্ত শক্তি পাওয়ার জন্য কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে হয়। এটি এমন একটি বিষয় হবে, যা বিশেষ কিছু মুহূর্তে আমাদের সেই বাড়তি শক্তি দেবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাহায্য করবে।"

প্রায় এক বছর আগে নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ২৯ বছর বয়সী নেভেসের গোলেই পর্তুগালের শিরোপা নিশ্চিত হয়।

নেভেস বলেন, ''সেই ম্যাচের পর আমি বলেছিলাম, এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর একটি, যা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলই। তাই যদি এই বিশ্বকাপেও এমন কিছু ঘটে এবং তা দলকে পরের রাউন্ডে উঠতে বা এমনকি টুর্নামেন্ট জিততে সাহায্য করে, তাহলে সেটি দারুণ হবে। তবে আমি চাই ৯০ মিনিটের মধ্যেই জিততে, যাতে পেনাল্টি শুটআউট পর্যন্ত যেতে না হয়। আমরা দল হিসেবে কী অর্জন করতে পারি, সেটিতেই আমাদের পুরো মনোযোগ।"

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগার এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে।

নেভেস বলেন, 'জাতীয় দলের সব খেলোয়াড়ই এ ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। সম্প্রতি আমাদের চারজন খেলোয়াড় নুনো মেন্ডেস, ভিটিনহা, হুয়াও নেভেস ও গনসালো রামোস দ্বিতীয়বারের মতো পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। আমাদের দল তরুণ কিন্তু অভিজ্ঞ। আমরা এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করি, কারণ আমরা জানি আমাদের যথেষ্ট সামর্থ্য আছে এবং আমরা পর্তুগালের জন্য বড় কিছু অর্জন করতে পারি।"

এখনও পর্যন্ত বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি পর্তুগাল। ১৯৬৬ সালে তারা তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ অর্জন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026