১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সেমেনিও, পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটি এন্টোনি সেমেনিও ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টেকে নিয়ে কোচ কার্লোস কুইরোজ ২৬ সদস্যের ঘানার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন।

সেমেনিও, পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটি এন্টোনি সেমেনিও ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টেকে নিয়ে কোচ কার্লোস কুইরোজ ২৬ সদস্যের ঘানার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন।

এনিয়ে পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ঘানা। এবারের আসরে গ্রুপ-এল'এ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

ব্ল্যাক স্টার্সদের নেতৃত্বে থাকবেন অভিজ্ঝ লিস্টার সিটি এ্যাটাকার জর্ডান আইয়ু।

ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন টটেনহ্যাম উইঙ্গার মোহাম্মদ কুদুস।

জানুয়ারিতে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেবার পর ২৬ বছর বয়সী সেমেনিও ২৭ ম্যাচে করেছেন ১১ গোল।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর। উদ্বোধনের ছয়দিন পর ঘানা তাদের প্রথম ম্যাচে পানামার মুখোমুখি হবে।

স্কোয়াড :

গোলরক্ষক : বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং

ডিফেন্ডার : বাবা আব্দুল রহমান, গিডেওন মেনাশ, মারভিন সেনায়া, আলিডু সেইডু, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আডজেতে, কোজো ওপোং পেপরাহ, ডেরিক লুকাসেন

মিডফিল্ডার : এলিশা ওউসু, থমাস পার্টে, কাওসি সিবো, অগাস্টিন বোকায়ে, কালেব ইয়েরেনকি, আব্দুল ফাতাউ, কামালডিন সুলেমান

ফরোয়ার্ড : ক্রিস্টোফার বনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, এন্টোনিও সেমেনিও, ব্র্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026