১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

র‌্যাংকিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি

BSSঢাকা

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণার।

র‌্যাংকিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণার।

ব্যাটারদের র্যাংকিংয়ে নিগার ৪ ধাপ এবং বোলারদের তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তৃষ্ণার। আজ নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিগার। স্কটিশদের বিপক্ষে ৩৯ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন নিগার। দুই ম্যাচের দু'টিই হারে বাংলাদেশ।

দল হারলেও ব্যাট হাতে দারুন পারফরমেন্সে টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠেছেন নিগার। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন তিনি।

এছাড়া ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারী এক ধাপ এগিয়ে ৪৬তম স্থানে এবং স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১২ রান করায় নয় ধাপ পিছিয়ে ৪৭তম স্থানে নেমে গেছেন শারমিন আক্তার।

ত্রিদেশীয় সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছেন ফারিহা নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রাবেয়া খান। ৬৩৭ রেটিং নিয়ে আগের মতো ১৭তম স্থানে আছেন এই লেগ স্পিনার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১ উইকেট নেন তিনি।

পাঁচ ধাপ এগিয়ে ৭৪তমস্থানে আছেন আরেক পেসার মারুফা আক্তার।

এদিকে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেসার লিনজি স্মিথ। তার রেটিং ৭৩৫।

তবে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প। ২২৪ ধাপ এগিয়ে এখন ৮৬তম স্থানে উঠেছেন তিনি।

অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026