১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ড অভ্যস্ত নয়

BSSঢাকা

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের কোচ থমাস টাচেল স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে প্রত্যাশিত উচ্চ তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা তাঁর দলের খেলোয়াড়দের খুব বেশি নেই।

বিশ্বকাপের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ড অভ্যস্ত নয়

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের কোচ থমাস টাচেল স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে প্রত্যাশিত উচ্চ তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা তাঁর দলের খেলোয়াড়দের খুব বেশি নেই।

২৬ সদস্যের ইংল্যান্ড দল সোমবার মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তারা ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্প করবে।

টাচেল স্কাই স্পোর্টস নিউজকে বলেন, "পরিস্থিতিগুলো আমাদের সবচেয়ে বড় শত্রু নয়, তবে দীর্ঘ ও অত্যন্ত কঠিন একটি মৌসুম শেষে আমাদের খেলোয়াড়দের জন্য এটি কোনো সুবিধাও নয়। আমরা এমন গরম ও আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত নই। আর যদি মেক্সিকোতে খেলতে হয়, তাহলে উচ্চতাজনিত চ্যালেঞ্জও থাকবে। এই বিশ্বকাপে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকবে। গরম তার মধ্যে একটি, তবে আমরা এর জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি।"

এফএ অন্তত এক বছর আগে থেকেই এই পরিবেশের জন্য প্রস্তুতি শুরু করেন। গত জুনে একটি উষ্ণ আবহাওয়ার প্রশিক্ষণ ক্যাম্পে খেলোয়াড়দের বিশেষভাবে তৈরি ডিজিটাল ক্যাপসুল খেতে দেওয়া হয়েছিল। এসব যন্ত্র খেলোয়াড়দের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং কত দ্রুত তারা ঠান্ডা হতে পারে তা পরিমাপ করত।

এছাড়া খেলোয়াড়রা বিশেষভাবে উত্তপ্ত তাঁবুর ভেতরে অনুশীলন করেছেন, যাতে বিশ্বকাপের সম্ভাব্য আবহাওয়ার অনুকরণ করা যায়।

টাচেল বলেন, "গরমে প্রতিটি খেলোয়াড়ের শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায় সে সম্পর্কে আমরা জানি এবং আমাদের কাছে শীতলীকরণের কৌশলও রয়েছে। টিম জিবি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা আমাদের সহায়তা করেছেন, যাতে খেলোয়াড়দের দ্রুত মানিয়ে নিতে সাহায্য করা যায়। প্রাক-প্রস্তুতি ক্যাম্পে কতক্ষণ তাদের এই পরিবেশে রাখা হবে, রোদে কতক্ষণ অনুশীলন করা আদর্শ, এসব বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।"

টেক্সাসের আর্লিংটনে ক্রেয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইংল্যান্ড খেলবে ঘানা ও পানামার বিরুদ্ধে। এই দুই দল স্বাভাবিকভাবেই উষ্ণ আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নেওয়া দেশ।

তবে টাচেল বলেন প্রথম ম্যাচটি ইনডোর স্টেডিয়ামে হবে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ''বাস্তবতা হলো ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি ছাদযুক্ত স্টেডিয়ামে হবে এবং সেখানে এয়ার কন্ডিশনিং চালু থাকবে। তাই এটি বড় সমস্যা হওয়ার কথা নয়। এরপর আমাদের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026