১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

BSSঢাকা

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : গত ৪০ বছরের মধ্যে এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইরাকের হেড কোচ গ্র্যাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ান এই ফুটবল ম্যানেজার ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে খেলা খেলোয়াড়দের উপরই মূলত আস্থা রেখেছেন।

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : গত ৪০ বছরের মধ্যে এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইরাকের হেড কোচ গ্র্যাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ান এই ফুটবল ম্যানেজার ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে খেলা খেলোয়াড়দের উপরই মূলত আস্থা রেখেছেন।

দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের রোল মডেল অভিজ্ঞ ফরোয়ার্ড আয়মান হুসেইন এবারের আসরে ইরাককে নেতৃত্ব দিবেন। আক্রমনভাগে তার সাথে আরও আছে ইপসউইচ টাউনের আলি আল-হামাদি ও প্রতিভাবান তরুন প্রতিভা আলি জসিম ও ইউসেফ আমিন।

আর্নল্ডের বিশ্বকাপ দল থেকে বড় নাম হিসেবে বাদ পড়েছেন ডিফেন্ডার ডারি নামো। সম্প্রতি এই ফুল-ব্যাক ইরাক ছেড়ে ফিনল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ফিনল্যান্ডে তিনি জাতীয় যুব দলকে প্রতিনিধিত্ব করেছেন।

মধ্যমাঠে আর্নল্ডের বিবেচনায় ইউরোপীয়ান অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দেরই রাখা হয়েছে। যাদের মধ্যে জিদান ইকবাল ও আয়মার শের উল্লেখযোগ্য।

সম্ভাব্য ইনজুরির বিরুদ্ধে সতর্কতার অংশ হিসেবে ট্রেনিং ক্যাম্পে গোলরক্ষক কামিল সাদিকে রেখে দিয়েছেন আর্নল্ড।

এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে ৪০ বছরের মধ্যে প্রথম বিশ্বকাপে খেলার টিকিট পায় ইরাক। গ্রুপ-আই'এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

স্কোয়াড : গোলরক্ষক : ফাহাদ তালিব, জালার হাসান, আহমেদ বাসিল

ডিফেন্ডার : হুসেইন আলি, মানাফ ইউনিস, জাইদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাশেম, মার্চেস ডোস্কি, আহমেদ ইয়াহিয়া, জাইদ ইসমাইল, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন

মিডফিল্ডার : আমির আল আমারি, কেভিন ইয়াকুব, জিদান ইকবাল, আয়মার শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাসিম, ইউসেফ আমিন, মার্কো ফারাজি

ফরোয়ার্ড : আলি জসিম, আলি আল হামাদি, আলি ইউসেফ, আয়মেন হুসেইন, মোহাম্মদ আলি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026