১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেনিসে ফিরছেন সেরেনা

BSSঢাকা

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : প্রায় চার বছরের বিরতির পর টেনিসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড় চলতি মাসের শেষ দিকে কুইন্স ক্লাবে নারী ডাবলস ইভেন্টে অংশ নেবেন।

টেনিসে ফিরছেন সেরেনা

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : প্রায় চার বছরের বিরতির পর টেনিসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড় চলতি মাসের শেষ দিকে কুইন্স ক্লাবে নারী ডাবলস ইভেন্টে অংশ নেবেন।

৪৪ বছর বয়সী সেরেনা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডে পরাজয়ের মাধ্যমে তাঁর অভিযান শেষ হয়েছিল। এই বিদায়ে তিনি সর্বকালের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার সমতায় পৌঁছাতে পারেননি। এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন মার্গারেট কোর্ট এবং নোভাক জকোভিচ।

সেরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে টেনিস কোর্টে নিজের একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, "মনে হচ্ছে সবাই খবরটা শুনেছে"। ভিডিওতে তাঁর ফোনটিকে দ্রুতগতিতে নোটিফিকেশন পেতে দেখা যায়।

সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আরেকটি পোস্টে লিখেছেন, "সুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।"

টুর্নামেন্ট আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে সেরেনা বলেন, "আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাবকে আদর্শ স্থান বলে মনে হচ্ছে। ঘাসের কোর্ট আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। খেলাধুলার অন্যতম আইকনিক মঞ্চে আবার প্রতিদ্বন্দ্বীতা করতে পেরে আমি উচ্ছ্বসিত।"

লন্ডনের এই টুর্নামেন্টে নারীদের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ জুন।

সেরেনার প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে, যখন জানা গিয়েছিল তিনি আবার অ্যান্টি-ডোপিং কর্মসূচিতে নিবন্ধন করেছেন, যা পেশাদার ট্যুরে ফিরে আসার জন্য একটি পূর্বশর্ত।

তখন তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার পরিকল্পনার কথা অস্বীকার করেছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল।

এখন তিনি কুইন্স ক্লাবের নারী ডাবলস প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সঙ্গী হতে পারেন তরুণ কানাডিয়ান খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকো।

মার্চ মাসে জোকোভিচ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সেরেনা ফিরবেন। বর্তমানে চলমান ফ্রেঞ্চ ওপেনেরও অনেক খেলোয়াড় এ বিষয়ে মন্তব্য করেছেন।

২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালে সেরেনাকে হারানো নাওমি ওসাকা বলেন, "আমি মনে করি এটা আমার জন্য ভালো হবে। আমি বেশ উপভোগ করব।"

সেরেনার প্রত্যাবর্তনের ম্যাচ দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শনিবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়া কোকো গফ বলেন, তিনি প্রথমবারের মতো সেরেনার মুখোমুখি হতে চান।

ডব্লিউটিএ টুর্নামেন্ট পরিচালক লরা রবসন বলেন, "সেরেনা উইলিয়ামস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াাবদ। আমরা আনন্দিত যে তিনি এলটিএর এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে টেনিসে ফিরছেন।"

তিনি আরও বলেন, "গত বছর নারী টেনিস ঐতিহাসিকভাবে কুইন্স ক্লাবে ফিরে এসেছিল, আর এবার খেলাটির একজন আইকন আবার কোর্টে ফিরছেন।"

২০২২ সালে বিশ্বের সাবেক এক নম্বর তারকা সেরেনা বলেছিলেন, তিনি "অবসর" শব্দটি ব্যবহার করতে চান না; বরং তিনি টেনিস থেকে দূরে সরে যাওয়াকে নিজের জীবনের একটি "বিবর্তন" হিসেবে দেখেন।

তিনি মোট ৩১৯ সপ্তাহ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং ডব্লিউটিএ ট্যুরে ৭৩টি একক শিরোপা জিতেছেন। এছাড়া বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জয় করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026