১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলোকস্বল্পতায় গোলাপি বল ব্যবহারের অনুমতি দিল আইসিসি

BSSঢাকা

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আলোকস্বল্পতায় গোলাপি বল ব্যবহারের অনুমতি দিল আইসিসি

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এরমধ্যে আলোকস্বল্পতায় লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। খারাপ আবহাওয়া বা আলো স্বল্পতার কারনে ম্যাচ যেন বন্ধ না থাকে, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের পরিবর্তে গোলাপি বল দিয়েও খেলা পরিচালনা করা যাবে।

ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসঙ্গে অর্থায়ন করবে।

আইসিসির বোর্ড সভায়, কানাডা ক্রিকেটের সদস্যপদও স্থগিত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, সদস্যপদের শর্তাবলি ও প্রশাসনিক নিয়মকানুন গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ক্রিকেট কানাডাকে।

বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আইসিসির ইভেন্টগুলোতে কানাডাকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে আইসিসি। নিজস্ব তত্ত্বাবধানে কানাডার জন্য ফান্ডের ব্যবস্থাও চালু থাকবে বলে জানিয়েছে আইসিসি।

এছাড়া নারীদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবার কথা ছিল নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এবারের টুর্নামেন্ট ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজন করা হবে।

২০২৮ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দশ দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দশ দলের পরিবর্তে ১২টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। স্বাগতিকসহ র্যাংকিংয়ের শীর্ষ দশ দল সরাসরি বিশ্বকাপ খেলবে। বাছাইপর্ব থেকে বাকী দুই দল বিশ্বকাপ খেলার টিকিট পাবে।

ওয়ানডেতে পানি পানের বিরতিতে মাঠে প্রধান কোচের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে।

এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করেছে আইসিসি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026