১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য পাকিস্তানের

BSSঢাকা

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চায় পাকিস্তান। ২০২২ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ার সর্বশেষ দুই ওয়ানডে সিরিজও জিতেছিল পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য পাকিস্তানের

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চায় পাকিস্তান। ২০২২ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ার সর্বশেষ দুই ওয়ানডে সিরিজও জিতেছিল পাকিস্তান।

লাহোরে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে পকিস্তান ও অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় পাকিস্তান। নিজেদের ওয়ানডেতে ১ হাজারতম ম্যাচে ৫২৮তম জয়ের স্বাদ পায় পাকিস্তান।

পাকিস্তানের স্মরনীয় জয়ে অবদান রাখেন ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাস। ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন তিনি। মিনহাসের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ৪৪.১ ওভার ব্যাট করে ২০০ রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৬১ ও ম্যাথু শর্ট ৫৫ রান করেন।

জবাবে বাবর আজম ও গাজি ঘোরির জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৫ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় পাকিস্তান। বাবর ৬৯ ও ঘোরি ৬৫ রান করেন।

বল হাতে দারুণ পারফরমেন্সের পর ব্যাট হাতে ১৭ বলে ১৮ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন মিনহাস। দ্বিতীয় ম্যাচেও বল হাতে জ্বলে উঠতে চান তিনি, 'প্রথম ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সন্তুষ্ট। আশা করি দ্বিতীয় ম্যাচেও দলের জন্য কিছু করতে পারবো। সিরিজ জয় নিশ্চিতের জন্য দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না সতীর্থরা।'

সিরিজে সমতা ফেরাতে মরিয়া অস্ট্রেলিয়া। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ বলেন, 'ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে আমরা হেরেছি। আমি বিশ্বাস করি ঐ ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে। ম্যাচ জিততে হলে ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। আশা করি ব্যাটার-বোলারদের নৈপুন্যে সিরিজে টিকে থাকবে অস্ট্রেলিয়া।'

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরমধ্যে পাকিস্তানের জয় ৩৭ ম্যাচে এবং অস্ট্রেলিয়া জিতেছে ৭১ ম্যাচে। এছাড়া ৩টি ম্যাচ পরিত্যক্ত ও ১টি টাই হয়।

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আগা, আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজিদ সাদাকাত, গাজী ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম।

অস্ট্রেলিয়া দল : জশ ইংলিস, (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রেলি মেরেডিথ, ওলিভার পিক, ম্যাট রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জ্যাম্পা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026