১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিজেদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যাশায় জ্যোতি

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নিজেদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যাশায় জ্যোতি

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সপ্তমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। ২০১৬ সালে ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অভিষেক হয় জ্যোতির। ষষ্ঠবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। আর তৃতীয়বারের মত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়াকে সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জ্যোতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য লেখা নিজের কলামে জ্যোতি লিখেছেন, 'সবচেয়ে সন্তোষজনক বিষয় হলো আমাদের তরুণ খেলোয়াড়দের উন্নতি এবং তাদের আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং দলের মধ্যে যে দারুণ বন্ধন ও দলীয় চেতনা তৈরি হচ্ছে, তা দেখা।'

বিশ্বকাপে 'এ' গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। আইসিসি ইভেন্টগুলোতে ভালো রেকর্ড আছে দলগুলোর। গ্রুপে থাকা দলগুলো শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ, এমনটাই মনে করেন জ্যোতি। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, আমরা যেকোনো ম্যাচ জিততে পারি এবং আমরা আমাদের সেরা টুর্নামেন্ট খেলার আশা করছি।'

গ্রুপ পর্বে নবাগত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বে ডাচদের হারিয়েছিল তারা। জ্যোতি বলেন, 'নেদারল্যান্ডসের বিপক্ষেও আমাদের ম্যাচ আছে। যারা এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। বাছাইপর্বে তাদের হারানোর অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। বাছাইপর্বে প্রতিটি ম্যাচ জেতা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাটাও ছিল সমান গুরুত্বপূর্ণ। সর্বশেষ নারী ক্রিকেট বিশ্বকাপের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা কাক্সিক্ষত ফল পাইনি, তবে অনেক খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করেছে।'

বিশ্বকাপের প্রস্তুতি এবং ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বর্তমানে এডিনবার্গে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে দুই ম্যাচ খেলে দু'টিতেই হেরেছে তারা।

ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে জ্যোতি বলেন, 'পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে আমরা কেমন করতে পারি, সেটি দেখার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানো হয়েছে। প্রাইজমানি বাড়ানোয় খুশি জ্যোতি। তিনি বলেন, 'এবারের টুর্নামেন্টে প্রাইজমানি বাড়ানো হয়েছে। এটি বাংলাদেশের নারী ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাট ক্রিকেটের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরম্যাট নিয়ে খেলোয়াড় ও দর্শকদের আগ্রহও অনেক বেড়ে গেছে। বিশ্বজুড়ে নারী ক্রিকেটের বিকাশে এটির বড় অবদান রয়েছে। আমরা এই যাত্রার অংশ হতে পেরে আনন্দিত।'

১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা। বাকী ২২ ম্যাচই হেরেছে টাইগ্রেসরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026