১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালুরু

BSSঢাকা

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে আইপিএলের ১৯তম আসরে বিরাট কোহলির ব্যাটিং নৈপুন্যে ব্যাঙ্গালুরু ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে।

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালুরু

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে আইপিএলের ১৯তম আসরে বিরাট কোহলির ব্যাটিং নৈপুন্যে ব্যাঙ্গালুরু ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে।

আইপিএলের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ব্যাঙ্গালুরু। এর আগে চেন্নাই সুপার কিংস ২০১০ ও মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জিতেছিল।

আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরু। ২৬ রানের মধ্যে দুই ইনফর্ম ওপেনারকে হারায় গুজরাট। সাই সুদর্শন ১২ ও অধিনায়ক শুভমান গিল ১০ রানে থামেন। এবারের আসরে গিল ৭৩২ এবং সুদর্শন ৭২২ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর নিশান্ত সিন্ধু ২০ ও জশ বাটলার ১৯ রানে আউট হন। এতে ৭৩ রানে ৪ উইকেট হারায় গুজরাট। পাঁচ নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট। ৫টি চারে ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন সুন্দর।

রাশিকা সালাম ৩টি উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৬২ রান তুলে ব্যাঙ্গালুরুকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ও কোহলি। ১৬ বলে ৩২ রান করে আইয়ার ফিরলেও, এক প্রান্ত আগলে ব্যাঙ্গালুরুকে জয়ের পথে রাখেন কোহলি। ২৫ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। আইপিএলের ইতিহাসে কোহলির এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কোহলি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে অনবদ্য ৭৫ রান করেন তিনি। এছাড়া টিম ডেভিড ২৪, অধিনায়ক রজত পাতিদার ১৫ ও জিতেশ শর্মা অপরাজিত ১১ রান করেন।

ফাইনালে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান কোহলি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৭৬ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026