১৮ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ইতালিয়ান মিডফিল্ডার

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দলে ইতালি অনূর্ধ্ব-২১ দলের ক্রিস্টিয়ান ভোলপাতোকে অন্তর্ভুক্ত করেছেন অস্ট্রেরিয়ান কোচ টনি পোপোভিচ। গত সপ্তাহে ইতালির পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ভোলপাতো। পরে আনুষ্ঠানিক ভাবে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ইতালিয়ান মিডফিল্ডার

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দলে ইতালি অনূর্ধ্ব-২১ দলের ক্রিস্টিয়ান ভোলপাতোকে অন্তর্ভুক্ত করেছেন অস্ট্রেরিয়ান কোচ টনি পোপোভিচ। গত সপ্তাহে ইতালির পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ভোলপাতো। পরে আনুষ্ঠানিক ভাবে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেন।

২২ বছরন বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডারের জন্ম ও বেড়ে ওঠা সিডনিতে। সিরি-এ ক্লাব সাসৌলোর হয়ে তিনি খেলেছেন। এবারের বিশ্বকাপ দলে দুজন নতুন মুখ অন্তর্ভূক্ত করেছেন টনি। তার মধ্যে ভোলপাতো একজন। অপরজন হলেন জাপান ভিত্তিক স্ট্রাইকার তেতে ইয়েনগি।

অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যাট রায়ান। লা লিগা মৌসুমে লেভান্তের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন রায়ান। এটা তার চতুর্থ বিশ্বকাপ। একইসাথে ক্যারিয়ারে চার নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন মেলবোর্ন সিটি ফরোয়ার্ড ম্যাথিউ লেকি।

প্রথমবারের মত বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছেন ১৭জন খেলোয়াড়।

পোপোভিচ বলেন, 'এখানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যেহেতু টুর্নামেন্টটা বিশ্বকাপ। সব কৃতিত্ব খেলোয়াড়দের যারা গত কয়েক সপ্তাহ জুড়ে দীর্ঘায়িত ও কঠিন অনুশীলন ক্যাম্পে কঠোর পরিশ্রম করেছে।'

ইনজুরি আক্রান্ত মিডলসব্রো মিডফিল্ডার রিলে ম্যাকগ্রি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ভোলপাতোর শেষ মুহূর্তের অন্তর্ভূক্তি অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

টানা ষষ্ঠবারের মত বিশ্বকাপের টিকিট পাওয়া অস্ট্রেলিয়া গ্রুপ-ডি'তে তুরষ্ক, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।

স্কোয়াড : গোলরক্ষক : প্যাট্রিক বিচ, পল ইজো, ম্যাথিউ রায়ান

ডিফেন্ডার : আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরুন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, মিলোস ডিগেনেক, জেসন গেরিয়া, লুকাস হেরিংটন, জ্যাকব ইটালিয়ানো, হ্যারি সুটার, কেই ট্রেউইন

মিডফিল্ডার : ক্যামেরুন ডেভলিন, আডিন রাস্টিক, জ্যাকসন ইরভিন, কনর মেটকাফে, এইডেন ও'নীল, পল ওকোন-ইংস্টেলার

ফরোয়ার্ড : নেস্ত্রয় ইরানকুন্ডা, ম্যাথিউ লেকি, আয়ার মাবিল, মোহাম্মদ টুরে, নিশান ভেলুপিল্লাই, ক্রিস্টিয়ান ভোলপাতো, তেতে ইয়েনগি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

7/18/2026

ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের জন্য দলের সেরা তারকা লামিন ইয়ামালন শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

7/18/2026

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা পোস্ট করেছেন জনপ্রিয় সংগীত তারকা শাকিরা।

7/18/2026

তারকাখচিত অনুষ্ঠানে বিশ্বকাপ ফাইনালের চাপ উড়িয়ে দিলেন মেসি ও স্কালোনি

তারকাখচিত অনুষ্ঠানে বিশ্বকাপ ফাইনালের চাপ উড়িয়ে দিলেন মেসি ও স্কালোনি

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : নিউইয়র্কে শুক্রবার রাতে ফ্যানাটিকস ফেস্টের মঞ্চে একসঙ্গে উপস্থিত হওয়া কিংবদন্তিদের তালিকা ছিল অবিশ্বাস্য। ছিলেন সর্বকালের অন্যতম সেরা সুপার বোলজয়ী টম ব্র্যাডি, টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ এবং পুরুষদের বাস্কেটবলে ইতিহাসের একমাত্র চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী কেভিন ডুরান্ট।

7/18/2026

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন রানা

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন রানা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

7/18/2026

সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য বাংলাদেশের

সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নিয়েছে। সিরিজ নির্ধারনী ম্যাচ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

7/18/2026

মারা গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স

মারা গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্যার গ্যারি সোবার্স। বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

7/18/2026

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের 'ক্ষত' এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

7/18/2026