১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল সম্পূর্ণ অপ্রতিরোধ্য।

বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল সম্পূর্ণ অপ্রতিরোধ্য।

ম্যাচের প্রথম মিনিটেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে এগিয়ে দেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর পাসে ভিনি প্রায় ২৫ গজ দূর থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান।

তবে ১৪তম মিনিটে পানামা অপ্রত্যাশিতভাবে সমতা ফেরায়। মিশেল মুরিলোর ফ্রি-কিক মাথিয়াস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক এ্যালিসনকে পরাস্ত করে জালে জড়ায়।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে আবারও ভিনিসিয়াস ও ক্যাসেমিরোর যুগলবন্দিতে এগিয়ে যায় ব্রাজিল। বাম দিক দিয়ে ঢুকে ভিনিসিয়াসের নেওয়া শট ক্যাসেমিরোর হেডে জালে জড়ায়।

বিরতির সময় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বড় ধরনের পরিবর্তন আনেন। লিও পেরেইরা ছাড়া পুরো শুরুর একাদশকেই বদলে দেন তিনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই নতুন একাদশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দ্রুত তিনটি গোল আদায় করে ব্যবধান ৫-১ এ নিয়ে যায়।

৫৩তম মিনিটে ১৯ বছর বয়সী রায়ান স্কোরলাইন ৩-১ করেন। বোর্নমাউথের এই তরুণ প্রতিভা পানামার গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরার ভুল পাস কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান।

৬০তম মিনিটে লুকাস পাকুয়েটার দূরপাল্লার শটে ব্রাজিলের চতুর্থ গোল করেন। তিন মিনিট পর পেনাল্টি থেকে ইগর থিয়াগো পঞ্চম গোলটি যোগ করেন। ৮১তম মিনিটে ডানিলো ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন। বোটাফোগোর এই খেলোয়াড় পাকুয়েটার ভাসানো পাস নিয়ন্ত্রণে নিয়ে পানামার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

শেষদিকে কার্লোস হার্ভে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে পানামার হয়ে একটি সান্তনাসূচক গোল করেন।

আগামী শনিবার ব্রাজিল যুক্তরাষ্ট্রের ক্লেভেল্যান্ড শহরে মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৩ জুন বিশ্বকাপের গ্রুপ 'সি'-তে মরক্কোর বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026