১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফ্রি ট্রান্সফারে লিভারপুল ছাড়ছেন কোনাতে

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : লিভারপুলের সাথে পাঁচ বছরের অধ্যায় শেষ হচ্ছে ইব্রাহিমা কোনাতের। নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় তার বর্তমান চুক্তির মেয়াদ এ মাসে শেষ হলে তিনি ক্লাব ছেড়ে যাবেন বলে রোববার লিভারপুল নিশ্চিত করেছে।

ফ্রি ট্রান্সফারে লিভারপুল ছাড়ছেন কোনাতে

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : লিভারপুলের সাথে পাঁচ বছরের অধ্যায় শেষ হচ্ছে ইব্রাহিমা কোনাতের। নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় তার বর্তমান চুক্তির মেয়াদ এ মাসে শেষ হলে তিনি ক্লাব ছেড়ে যাবেন বলে রোববার লিভারপুল নিশ্চিত করেছে।

গত মাসে ফ্রান্স জাতীয় দলের এই ডিফেন্ডার বলেছিলেন যে তিনি প্রিমিয়ার লিগের এই শীর্ষ ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তবে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি এই মৌসুমে তৃতীয় আলোচিত খেলোয়াড় হিসেবে এ্যানফিল্ড ছাড়ছেন কোনো ট্রান্সফার ফি ছাড়াই।

এর আগে মোহাম্মদ সালাহ ও এন্টি রবার্টসনও মার্সিসাইডে নয় বছরের সফল সময় কাটানোর পর ক্লাব ছেড়েছেন।

ক্লাব এক বিবৃতিতে বলেছে, "লিভারপুল এফসি নিশ্চিত করছে যে ইব্রাহিমা কোনাটে এই গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব ছেড়ে যাবেন। কোনাটে ক্লাবের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ক্লাবের সবাই তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।"

২০২৪/২৫ মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পেছনে কোনাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ্যানফিল্ডে থাকাকালে তিনি দুটি লীগ কাপ এবং একটি এফএ কাপও জিতেছেন। তবে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের পারফরম্যান্স চলতি মৌসুমের শুরুতে উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে যায়, যা লিভারপুলের জন্যও একটি কঠিন মৌসুম ছিল।

মৌসুমের দলীয় ব্যর্থতার কারনে শনিবার কোচ আর্নে স্লট বরখাস্ত হন। তার অধীনে লিভারপুল প্রিমিয়র লিগে পঞ্চম স্থানে শেষ করে। মৌসুম শেষে চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে ছিল রেডসরা।

কোনাটের বিদায় লিভারপুলকে রক্ষণভাগে নতুন খেলোয়াড় খুঁজতে ট্রান্সফার বাজারে নামতে বাধ্য করতে পারে। যদিও আগামী মৌসুমে জেরেমি জ্যাকু ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেনে থেকে লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026