১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ মিস করার ভয় ছিল ; ইয়ামালের স্বীকারোক্তি

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল স্বীকার করেছেন, হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ মিস করার আশঙ্কায় তিনি "ভীত" ছিলেন।

বিশ্বকাপ মিস করার ভয় ছিল ; ইয়ামালের স্বীকারোক্তি

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল স্বীকার করেছেন, হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ মিস করার আশঙ্কায় তিনি "ভীত" ছিলেন।

১৮ বছর বয়সী এই ফুটবলার গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করার সময় চোটে পড়েন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিজস্ব গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই উইঙ্গার বলেন, "মনের ভেতরে আমি প্রার্থনা করছিলাম যেন বিষয়টি গুরুতর কিছু না হয়, যেন এটি শুধু মাংসপেশির চোট বা তেমন কিছু হয়। কারণ বিশ্বকাপ খুব কাছেই ছিল এবং আমি জানতাম, হ্যামস্ট্রিংয়ের চোট কখনোই স্বল্পমেয়াদী সমস্যা নয়।"

তিনি আরও বলেন, "আমি ভয় পাচ্ছিলাম যে চোটটি গুরুতর হতে পারে। আর সবচেয়ে বেশি চিন্ত ছিল, যদি এটি গুরুতর না-ও হয়, যদি আবার সমস্যা দেখা দেয়, তাহলে শেষ পর্যন্ত আমি বিশ্বকাপ মিস করতে পারি।"

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে আশাবাদী, ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে।

গতকাল রোববার স্পেন দলের প্রথম অনুশীলন সেশনে ইয়ামাল সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করেন, এরপর তিনি জিমে আলাদা অনুশীলন করেন।

ইয়ামাল বলেন, "এটাও সত্য যে আপনি যখন জানেন আপনি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, তখন মানসিকভাবে এমন মনে হয় যেন পুরো মৌসুমে আপনি একটি ম্যাচও খেলেননি। আর আমি এই টুর্নামেন্টে অভিষেকের জন্য ভীষণ উদ্গ্রীব।"

২০২৪-এ জার্মানিতে স্পেনের ইউরো শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল বলেন বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। বিশ্ব আসরের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন তিনি "হাজারবার" দেখেছেন।

যদি ইয়মাল প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ধারণা করা হচ্ছে তিনি ২১ জুন সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ও ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ এইচের শেষ ম্যাচে খেলবেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026