১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

উরুগুয়ের বিশ্বকাপ দলে নেই সুয়ারেজ

BSSঢাকা

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : উরুগুয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কোচ মার্সেলো বিয়েসলার এবারের বিশ্বকাপ দলে সুয়ারেজের ওপর আর আস্থা রাখতে পারেননি।

উরুগুয়ের বিশ্বকাপ দলে নেই সুয়ারেজ

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : উরুগুয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কোচ মার্সেলো বিয়েসলার এবারের বিশ্বকাপ দলে সুয়ারেজের ওপর আর আস্থা রাখতে পারেননি।

সাবেক লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজের নেতৃত্বে উরুগুয়ে বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে।

২০২৪ সালে উরুগুয়ের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৯ গোল করেছেন তিনি।

এবারের মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। কিন্তু জাতীয় দলের কোচ বিয়েসলাকে সন্তুষ্ট করার জন্য এটা যথেষ্ঠ ছিলনা।

এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সুয়ারেজ ১৪৩ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ১৬১ ম্যাচ খেলে সুয়ারেজের থেকে এই তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবে এগিয়ে আছেন দিয়েগো গোডিন।

বিয়েসলার বিশ্বকাপ দলে আছেন ৩৯ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দে মুসলেরা, যার ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার ব্যাক হোসে মারিয়া জিমিনেজের সামনে শততম ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

তবে বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা বৈচিত্র্যময় মিডফিল্ডার নাহিতান নানডেজের বাদ পড়া সকলকে বিস্মিত করেছে।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

গ্রুপ পর্বে উরুগুয়ের প্রতিপক্ষ স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরব।

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : সার্জিও রোশে, ফার্নান্দো মুসলেরা, সান্টিয়াগো মেলে

ডিফেন্ডার : গুইলারমো ভারেলা, রোনাল্ড আরউজো, হোসে মারিয়া জিমিনেজ, সান্টিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকুইন পিকুয়েরেজ, মাটিয়াস ভিনা

মিডফিল্ডার : ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রডরিগো বেনটানকার, ফেডেরিকো ভালভার্দে, অগাস্টিন কোনোবিও, হুয়ান ম্যানুয়ের সানাব্রিয়া, গিওগিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস ডি লা ক্রুজ, রডরিগো জালাজার, ফাকুন্ডো পেলিস্ট্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ব্রায়ান রডরিগুয়েজ

ফরোয়ার্ড : রডরিগো অগারে, ফেডেরিকো ভিনাস, ডারউইন নুনেজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026