১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে গ্লিমোরের পরিবর্তে ফ্লেচার

BSSঢাকা

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : ইনজুরি আক্রান্ত বিলি গ্লিমোরের পরিবর্তে বিশ্বকাপ দলে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার টাইলার ফ্লেচারকে অন্তর্ভূক্ত করার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে গ্লিমোরের পরিবর্তে ফ্লেচার

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : ইনজুরি আক্রান্ত বিলি গ্লিমোরের পরিবর্তে বিশ্বকাপ দলে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার টাইলার ফ্লেচারকে অন্তর্ভূক্ত করার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড।

১৯ বছর বয়সী ফ্লেচার সাবেক স্কটিশ অধিনায়ক ও ইউনাইটেড মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারের ছেলে। শনিবার কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বিরতির পর বদলী বেঞ্চ থেকে ফ্লেচারের অভিষেক হয়েছে। ম্যাচটিকে স্কটল্যান্ড ৪-১ গোলে জয়ী হয়েছে।

নাপোলি প্লেমেকার গ্লিমোর কুরাসাওয়ের বিপক্ষে প্রথমার্ধে হাঁটুর ইনজুরিতে পড়ায় স্কটল্যান্ডের ২৬ সদস্যের শক্তিশালী বিশ্বকাপ দলে টিনএজার ফ্লেচারকে ডাকা হয়েছে। আর এর সাথে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন গ্লিমোর।

গত সপ্তাহে স্কটল্যান্ডের অনুশীলনে যে পাঁচজন তরুনকে অনুশীলনে ডাকা হয়েছিল তাদের মধ্যে ফ্লেচার ছিলেন। কোচ স্টিভ ক্লার্কের অধীনে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন এই তরুন তুর্কি।

শনিবার দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্লার্ক বলেন, 'অবশ্যই আমি দলে পেয়েছি কয়েকজন তরুন প্রতিভা, যাদের মধ্যে কনর ব্যারন, এ্যান্ডি ইরভিং, লেনন মিলার ও টাইলার ফ্লেচার অন্যতম। এদের মধ্যে প্রথম তিনজন স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন। এ সপ্তাহে টাইলার দলের সাথে যোগ দিয়েছে। সে অনুশীলনেও নিজেকে প্রমাণ করেছে। এ কারনে অপর তিনজনের থেকে সে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। সবাই বিলি গ্লিমোরের জন্য সত্যিই হতাশ। অনুশীলনের এই পর্যায়ে এসে এভাবে দল থেকে ছিটকে যাওয়া দু:খজনক। এটা ফুটবলেরই অংশ। আমার জন্য রাতটা বেশ কঠিন ছিল। সত্যি বলতে কি পুরো রাত আমি ঘুমাতে পারিনি। আমাকে আজ সকালে আরও তিনজন খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে হয়েছে। অবশ্যই বিলির সাথে লেনন, ইরভিং ও ব্যারনের জন্য পুরো বিষয়টা হতাশাজনক।'

আগামী ১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ১৯৯৮ সালের পর এই প্রথমবারের মত স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।

গ্রুপ পর্বে স্কটল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026