১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিবেন টিম রিম

BSSঢাকা

ঢাকা, ৩১ মে ২০২৬ (এএফপি) : আসন্ন বিশ্বকাপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে বেছে নিয়েছেন প্রধান কোচ মরিসিও পোচত্তিনো।

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিবেন টিম রিম

ঢাকা, ৩১ মে ২০২৬ (এএফপি) : আসন্ন বিশ্বকাপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে বেছে নিয়েছেন প্রধান কোচ মরিসিও পোচত্তিনো।

পোচেত্তিনো বলেন, ৩৮ বছর বয়সী সেন্টার-ব্যাক রিমের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে এই দায়িত্বের জন্য স্বাভাবিক পছন্দে পরিণত করেছে। রিম দীর্ঘ এক দশকেরও বেশি সময় ইংল্যান্ডের ফুলহ্যাম ও বোল্টন ওয়ান্ডার্সের হয়ে খেলেছেন।

কোচ বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর তিনিই ছিলেন আমার প্রথম অধিনায়ক। তিনি আমাদের সঙ্গে আছেন, এজন্য আমি খুবই কৃতজ্ঞ। তার মতো ব্যক্তিত্ব ও চরিত্রের একজন খেলোয়াড়কে দলে পাওয়া সৌভাগ্যের বিষয়। তিনি তরুণ খেলোয়াড়দের সাহায্য করছেন এবং তাদের পথ দেখাচ্ছেন।"

২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে পোচেত্তিনোর অধীনে ২৩ ম্যাচের মধ্যে ১৬টিতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রিম। তিনি কোচের জন্য ড্রেসিংরুমে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন।

তবে পোচেত্তিনো স্পষ্ট করে দিয়েছেন, অধিনায়ক হওয়া মানেই রিমের শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয়। বিশ্বকাপে খেললে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিশ্বকাপ ফুটবলার হবেন।

রিম বলেন, "বিশ্বকাপে নিজের দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু। এটি সর্বোচ্চ সম্মানের বিষয়।"

যুক্তরাষ্ট্র ১২ জুন লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েল মুখোমুখি হবে। গ্রুপ 'ডি'-তে আরও রয়েছে অস্ট্রেলিয়া ও তুরষ্ক।

সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ নিজ দেশের মাটিতে খেলবে এবং কঠিন হলেও তুলনামূলক ভারসাম্যপূর্ণ এই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার অন্যতম দাবিদার বলে বিবেচিত হচ্ছে।

পোচেত্তিনো আগেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য প্রকাশ করেছিলেন। যদিও ফান্স, স্পেন এবং তার জন্মভূমি আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের উপস্থিতিতে তা বড় ধরনের অঘটন হিসেবেই গণ্য হবে। পোচেত্তিনো বলেন, "যুক্তরাষ্ট্র জাতীয় দলের পুরো কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে দল বিশ্বকাপ জিততে পারে, অথবা অন্তত সেরাদের মধ্যে থাকতে পারে।"

তার বর্তমান চুক্তির মেয়াদ বিশ্বকাপ শেষেই শেষ হবে। তবে সংবাদ সম্মেলনে ইতালির ক্লাব এসি মিলানের সঙ্গে তার সম্ভাব্য আলোচনার গুঞ্জন নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026