১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিউক্যাসল থেকে ৭০ মিলিয়ন ইউরোতে গর্ডনকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা

BSSঢাকা

ঢাকা, ৩১ মে ২০২৬ (বাসস) : পাঁচ বছরের চুক্তিতে নিউক্যাসল থেকে ইংলিশ ফরোয়ার্ড এন্থনি গর্ডনকে দলের নেবার ঘোষনা দিয়েছে বার্সেলোনা।

নিউক্যাসল থেকে ৭০ মিলিয়ন ইউরোতে গর্ডনকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা

ঢাকা, ৩১ মে ২০২৬ (বাসস) : পাঁচ বছরের চুক্তিতে নিউক্যাসল থেকে ইংলিশ ফরোয়ার্ড এন্থনি গর্ডনকে দলের নেবার ঘোষনা দিয়েছে বার্সেলোনা।

সূত্রটি ইএসপিএনকে জানিয়েছে প্রাথমিক ভাবে চুক্তির পরিমান ৭০ মিলিয়ন ইউরো। তবে সব মিলিয়ে এটা ৮০ মিলিয়ন পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও আগ্রহ দেখিয়েছিল। যে কারনে এ সপ্তাহে অনেকটা তাড়াহুড়ো করে গর্ডনকে স্পেনে নিয়ে এসেছে কাতালান জায়ান্টরা।

গত বুধবার বার্সেলোনা ও নিউক্যাসলের মধ্যে এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়। বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় উড়ে আসে গর্ডন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে গর্ডন এ সম্পর্কে বলেছেন, 'বার্সেলোনা বিশে^র সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই এই ক্লাবের সাথে সম্পৃক্ত হবার স্বপ্ন দেখেছি। এখানে আসতে পেরে সেই স্বপ্নই যেন সত্যি হয়েছে।

আমি জানি এখানে আসার দায়িত্ব অনেক। কিন্তু আমি বলতে চাই এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমি পুরোপুরি প্রস্তুত। আমি জানি এই জার্সিটি কতটা মর্যাদাপূর্ণ। অতীতে যেসব খেলোয়াড় এই জার্সি পরেছেন, তাদের ঐতিহ্য ও সাফল্যের ভারও এর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আমি প্রস্তুত। এই চ্যালেঞ্জটি নিতে আমি রোমাঞ্চিত।"

এই বক্তব্যে গর্ডন বোঝাতে চেয়েছেন যে তিনি দলের ঐতিহ্য ও প্রত্যাশার গুরুত্ব সম্পর্কে সচেতন, তবে সেই চাপকে ভয় না পেয়ে বরং নতুন দায়িত্ব গ্রহণের জন্য আত্মবিশ্বাসী ও উৎসাহী।

বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গর্ডন সবাইকে আকৃষ্ট করেছেন। কাগজপত্রসংক্রান্ত জটিলতার কারণে অনুষ্ঠানটি আট ঘণ্টারও বেশি বিলম্বিত হলেও তিনি কয়েকটি প্রশ্নের উত্তর স্প্যানিশ ভাষায় দিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

গর্ডন জানান, তিনি বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ ভাষা শিখছেন, কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলার।

তিনি বলেন, "আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে চেয়েছি, কারণ ছোটবেলায় আমি বিশ্বাস করতাম যে একদিন বার্সেলোনার হয়ে খেলব-। বশ্বাস করুন আর না-ই করুন। নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট আছেন। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমি তাকে বলতাম, একদিন আমি বার্সেলোনায় খেলব, তাই আমি স্প্যানিশ শিখতে চাই। এভাবেই আমি কিছুটা স্প্যানিশ বলতে শিখেছি"

গর্ডনের এই মন্তব্য থেকে বোঝা যায় যে বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছিলেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আগেভাগে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026