১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

BSSঢাকা

ঢাকা, ৩১ মে ২০২৬ (বাসস) : ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছে বিশ্বকাপ দলে নেইমারকে পরির্তণ করার কোন পরিকল্পনা তার নেই। এছাড়া নেইমারের পায়ের পেশির চোট কতটা গুরুতর ছিল তা আগে জানলে তিনি তাকে দলে নিতেন কি না, এমন প্রশ্নও তিনি গুরুত্ব দেননি।

নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

ঢাকা, ৩১ মে ২০২৬ (বাসস) : ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছে বিশ্বকাপ দলে নেইমারকে পরির্তণ করার কোন পরিকল্পনা তার নেই। এছাড়া নেইমারের পায়ের পেশির চোট কতটা গুরুতর ছিল তা আগে জানলে তিনি তাকে দলে নিতেন কি না, এমন প্রশ্নও তিনি গুরুত্ব দেননি।

আনচেলত্তি স্পষ্ট করে জানান যে, নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং আপাতত তাকে বদলানোর কথাও ভাবছেন না।

গত ১৭ মে থেকে ডান পেশীর সমস্যার কারনে মাঠের বাইরে রয়েছেন নেইমার। ২০২৩ সালে অক্টোবওে হাঁটুর গুরুতর ইনজুরির কারনে জাতীয় দলের বাইরে রয়েছেন। যদিও গত সপ্তাহে আনচেলত্তির বিশ^কাপ দলে তিনি ডাক পেয়েছেন।

সান্তোস প্রথমে জানিয়েছিল যে নেইমারের পায়ের পেছনের পেশিতে ফোলাভাব সৃষ্টিকারী একটি এডিমা বা তরল জমার সমস্যা রয়েছে। ক্লাবটি তখন আশাবাদী ছিল যে তিনি চলতি সপ্তাহেই খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তবে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় দেখা যায়, নেইমারের গ্রেড-২ মাংসপেশির টান রয়েছে। এর ফলে তাকে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

শনিবার সাংবাদিকরা জানতে চান, যদি আগে থেকেই জানা থাকত যে নেইমারের সমস্যা শুধু ফোলাভাব নয়, বরং গ্রেড-২ মাংসপেশির টান, তাহলে তিনি কি তাকে বিশ্বকাপ দলে ডাকতেন?

এর জবাবে আনচেলত্তি মজার ছলে বলেন, "আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি একটি গাড়ি হতেন। আমি যখন দল নির্বাচন করেছি, তখন থেকেই ২৬ জনের স্কোয়াডে নেইমার ছিল।"

অর্থাৎ, 'যদি-তবে' ধরনের কাল্পনিক প্রশ্নে না গিয়ে আনচেলত্তি বোঝাতে চেয়েছেন যে নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে তার কোনো দ্বিধা বা অনুশোচনা নেই।

আনচেলত্তি পুনর্ব্যক্ত করেছেন নেইমার এখনও ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে না পারলেও গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে নেইমারকে পাওয়া যেতে পারে।

আনচেলত্তি বলেন, "আমরা ভেবেছিলাম সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে পারে। যদি প্রথম ম্যাচের জন্য ফিট নাও হয়, তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য সে ফিট হবে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।"

তিনি আরও বলেন, "আমি কোনো পরিবর্তন করতে যাচ্ছি না। যে ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।"

ইতালিয়ান কোচ আরও জানান যে তিনি নেইমারের সঙ্গে দলে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026