১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘এটি আরও বড় অর্জন’: চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখার পর লুইস এনরিকে

BSSঢাকা

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : আর্সেনালকে রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, এক বছর আগে জেতা প্রথম ইউরোপীয় শিরোপার চেয়েও এবারের সাফল্য "আরও বড়"।

‘এটি আরও বড় অর্জন’: চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখার পর লুইস এনরিকে

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : আর্সেনালকে রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, এক বছর আগে জেতা প্রথম ইউরোপীয় শিরোপার চেয়েও এবারের সাফল্য "আরও বড়"।

বুদাপেস্টের পুসকাস এরেনাতে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় তিনি সম্প্রচারমাধ্যম ক্যানাল প্লাসকে বলেন, "এটি আরও বড় অর্জন, কারণ আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে খেলা কতটা কঠিন হবে। আমাদের দল এবং শহরের জন্য এই ট্রফি জেতা অবিশ্বাস্য এক অনুভূতি।"

অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি।

হাঙ্গেরির রাজধানীতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কেই হাভার্টজ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে এগিয়ে দেন। তবে ৬৫তম মিনিটে ওসমানে ডেম্বেলে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।

পরে কাভিচা কভারাতসখেলিয়ার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবুও আর্সেনাল ম্যাচকে অতিরিক্ত সময় এবং পরে টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়। পেনাল্টি শুটআউটে পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে কেবল নুনো মেনডেস গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে আর্সেনালের হয়ে প্রথমে এবেরেচি এজে মিস করেন, এরপর শেষ শটে গ্যাব্রিয়েল বল অনেক ওপর দিয়ে মারলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির।

লুইস এনরিকে বলেন, "পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আমরা এই শিরোপার যোগ্য ছিলাম, যদিও ফাইনালটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।"

এই জয়ের মাধ্যমে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রিয়াল মাদ্রিদেও পর প্রথম কোন দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি।

২০১৫ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এটি এনরিকের তৃতীয় ইউরোপিয়ান কাপ শিরোপা। ফলে তিনি কার্লোন আনচেলত্তি, জিনেদিন জিদান, বব পেইসলে ও পেপ গার্দিওলার সঙ্গে তিনবার ইউরোপিয়ান কাপ জয়ী কোচদের বিশেষ তালিকায় জায়গা করে নিলেন।

কাতার-সমর্থিত পিএসজি গত বছর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছিল।

২০১৩ সাল থেকে পিএসজিতে খেলা অধিনায়ক মারকুইনহোস বলেন, "এবারের অনুভূতিটা আলাদা। টানা দুইবার এটি করতে পারা অবিশ্বাস্য। আমরা দেখিয়েছি, এই ট্রফি জয়ের জন্য আমাদের কতটা তীব্র ইচ্ছা ছিল।"

তিনি আরও বলেন, "মৌসুমের শুরুতেই কোচ বলেছিলেন, একবার এই ট্রফি জেতা কঠিন, কিন্তু দ্বিতীয়বার জেতা আরও কঠিন। সেটাই ছিল আমাদের লক্ষ্য, আর আজ আমরা সেই মানসিকতারই প্রমাণ দিয়েছি।"

গত এক দশকে এটিই ছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যার নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে। পাশাপাশি ২০১৪ সালের পর এই প্রথম কোনো দল ফাইনালে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত শিরোপা জিতল।

এই মৌসুমে পিএসজি এর আগেও পেনাল্টি শুটআউটে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সব মিলিয়ে তারা মৌসুম শেষ করল পাঁচটি ট্রফি নিয়ে, যার মধ্যে রয়েছে লিগ ওয়ান শিরোপাও।

শনিবারের এই জয়ের ফলে আগামী মৌসুমের শুরুতে ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গ শহরে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে এ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে সেই ম্যাচে খেলবে অ্যাস্টন ভিলা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026