১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস

BSSঢাকা

ঢাকা, ৩০ মে ২০২৬ (বাসস) : বিশ^কাপের সহ-আয়োজক কানাডা ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছে। কোচ জেসি মার্শের দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় আলফোনসো ডেভিস ও জোনাথন ডেভিড। যদিও আলফোনসো ডেভিসের ইনজুরি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস

ঢাকা, ৩০ মে ২০২৬ (বাসস) : বিশ^কাপের সহ-আয়োজক কানাডা ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছে। কোচ জেসি মার্শের দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় আলফোনসো ডেভিস ও জোনাথন ডেভিড। যদিও আলফোনসো ডেভিসের ইনজুরি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। ডেভিসের সাথে জুভেন্টাসের ফরোয়ার্ড ডেভিডও কানাডার বিশ^কাপ দলে সবচেয়ে বড় নাম। এখন পর্যন্ত বিশ^কাপে কোন ম্যাচ জিততে পারেনি কানাডা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

এবারের দলে অপর গুরুত্বপূর্ণ নাম হলো পোর্তো প্লেমেকার স্টিফেন ইউস্টাকিউ, সাসৌলো মিডফিল্ডার ইসমায়েল কোনে, ভিয়ারিয়াল জুটি টায়োন বুখানান ও টানি ওলুওয়াসেই এবং সাউদাম্পটন এ্যাটাকার কাইল লারিন।

এছাড়া ইনজুরি শঙ্কা নিয়ে দলে অন্তর্ভূক্ত হয়েছেন নিস ডিফেন্ডার মোয়েস বমবিটো, নরউইচ মিডফিল্ডার আলি আহমেদ, লস এ্যাঞ্জেলস উইঙ্গার জ্যাকব শাফেলবার্গ ও বেলজিয়াম ইউনিয়নের স্ট্রাইকার প্রমিস ডেভিড।

কোচ মার্শ বলেন, 'আমাদের কাছে সত্যিই এমন ২৬ জন খেলোয়াড়ের সেরা দল রয়েছে, যা এই দেশ একসঙ্গে এর আগে কখনও পায়নি। তারা কি সবাই এই মুহূর্তে শতভাগ ফিট? না, কিন্তু তারা খুব কাছাকাছি অবস্থায় আছে।"

এ কথা বলার সময় তিনি খেলোয়াদের চোট নিয়ে সংবাদমাধ্যমের বারবার করা প্রশ্নে কিছুটা বিরক্তির ইঙ্গিত দেন।'

টরেন্টোর জনপ্রিয় সিএন টাওয়ারে দল ঘোষনার সময় প্রতিটি খেলোয়াড়ের ছবি ব্যানারে ডিসপ্লে করা হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে সহ-আয়োজক কানাডা তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে।

গ্রুপ-বি'তে কানাডা ১২ জুন টরেন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে। এরপর ভ্যাঙ্কুভারে বাকি দুই প্রতিপক্ষ কাতার ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

এর আগে দুটি বিশ^কাপে অংশ নিয়েছিল কানাডা। ১৯৮৬ সালে মেক্সিকোতে ও ২০২২ সালে কাতারে খেলেছে কানাডা। সেই আসরগুলোতে গ্রুপ পর্বের ছয় ম্যাচের ছয়টিতেই পরাজিত হয়েছিল তারা। কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় কানাডা।

ইনজুরির কারনে দলের সবচেয়ে বড় তারকা ডেভিসের বিশ^কাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পিএসজির বিরুদ্ধে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এর আগে পেশীর গুরুতর ইনজুরির কারনে দীর্ঘ আট মাস মাঠের বাইরে ছিলেন।

কানাডিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় ডেভিডের উপরই মূল ভরসা করছেন মার্শ। ২০২০ সালে ৩০ মিলিয়ন ইউরোতে তিনি লিলিতে নাম লিখিয়েছিলেন।

স্কোয়াড :

গোলরক্ষক : ডায়নে সেন্ট ক্লেয়ার, ম্যাক্সিম ক্রিপিউ, ওয়েন গুডম্যান

ডিফেন্ডার : এ্যালিস্টার জনস্টোন, ডেরেক করনেলিয়াস, রিচি লারিয়া, নিকো সিগার, জোয়েল ওয়াটারম্যান, লুক ডি ফগেরোলস, মোয়েস বমবিটো, আলফোনসো ডেভিস, আলফি জোনস

মিডফিল্ডার : স্টিফেন ইউস্টাকিউ, ইসমায়েল কোনে, টায়োন বুখানন, ম্যাথিও কোইনিয়ার, আলি আহমেদ, ন্যাথান সালিবা, লিয়াম মিলার, মার্সেলো ফ্লোরেস, জ্যাকব শাফেলবার্গ, জোনাথন ওসোরিও এ্যাটাকার : জোনাথন ডেভিড, কাইল লারিন, টানি ওলুওয়াসেই, প্রমিস ডেভিড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026