১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপেও খেলবেন : রবার্তো মার্টিনেজ

BSSঢাকা

ঢাকা, ৩০ মে ২০২৬ (বাসস) : পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ৪৫ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে পারেন। এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়।

রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপেও খেলবেন : রবার্তো মার্টিনেজ

ঢাকা, ৩০ মে ২০২৬ (বাসস) : পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ৪৫ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে পারেন। এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়।

রোনাল্ডো এবারের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ^ আসরে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

রোনাল্ডো এখনেও অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবেন কি না- এমন প্রশ্নে স্প্যানিশ রেডিও কাডেনা এসইআর'কে মার্র্টিনেজ বলেন, "এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়। তিনি সেটা অর্জন করেছেন।"

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রোনাল্ডোর। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বাধিক ম্যাচ (২২৬) ও সর্বাধিক গোলের (১৪৩) রেকর্ডধারী। এছাড়া ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনি পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করেছেন।

মার্টিনেজ বলেন, "আমরা চাই পর্তুগালের সব তরুণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মডেল অনুসরণ করুক, কারণ তিনি একজন আদর্শ।"

৪১ বছর বয়সী রোনাল্ডো এবারের বিশ্বকাপে যাচ্ছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তার ২৮ গোলের অবদানে আল নাসর জিতেছে সৌদি পেশাদার লিগের শিরোপা।

২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম লিগ শিরোপা। তবে মার্টিনেজের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রোনাল্ডোর মানসিকতা।

তিনি বলেন, "আমরা, জাতীয় দলের কোচিং স্টাফ, একটি সিদ্ধান্তে পৌঁছেছি- ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোনো নির্দিষ্ট দলীয় বা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলেন না। ক্রিস্টিয়ানোকে তার খাদ্যাভ্যাস দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, বরং তার ভেতরের ক্ষুধা দিয়েই তাকে বোঝা যায়। তিনি যা-ই জিতুন না কেন, পরদিনও নিজেকে উন্নত করার একই ক্ষুধা নিয়ে জেগে ওঠেন। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি'অর জয়ের পর পরদিনই সেই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনাল্ডোর মধ্যে আমরা ভিন্ন ধরনের মানসিকতার উদাহরণ দেখি।

আমার বিশ্বাস, এই লক্ষ্যই তাকে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে টিকে থাকতে সাহায্য করেছে। অবশ্যই এখানে জিনগত বিষয়ও আছে, তার কঠোর পরিশ্রম আছে- নিজের শরীরকে সাহায্য করতে পারে এমন সবকিছুই সে ব্যবহার কওে, আর আছে তার মানসিকতা।"

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন তারা খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ 'কে'-তে তাদের শেষ ম্যাচ ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026