১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নওগাঁয় রানিং উৎসব অনুষ্ঠিত

BSSঢাকা

নওগাঁ, ৩০ মে, ২০২৬ (বাসস) : যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে, স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ রানিং উৎসব "রাণীনগর ১০ কিমি" (সিজন-২)।

নওগাঁয় রানিং উৎসব অনুষ্ঠিত

নওগাঁ, ৩০ মে, ২০২৬ (বাসস) : যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে, স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ রানিং উৎসব "রাণীনগর ১০ কিমি" (সিজন-২)।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন।

আজ শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

রাজধানী ঢাকাসহ দেশের ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন। গত বছরের তুলনায় এবার আয়োজনের পরিসর ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিযোগিতায় ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার, ৫ কিলোমিটার মহিলা এবং ১ কিলোমিটার কিডস-এই চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়।

দৌড় শেষে সকাল ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম।

১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যদিকে ৫ কিলোমিটার পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ৩ হাজার টাকা, প্রথম রানার-আপকে ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ শিশুকে অংশগ্রহণ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।

প্রধান অতিথি শেখ মো: রেজাউল ইসলাম বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এই ধরনের আয়োজন গুররুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ডা. মো. রুমন হোসেন বলেন, রাইডোর মূল লক্ষ্য হলো খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করা। 'রাণীনগর ১০ কিমি' এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি স্বাস্থ্য সচেতনতা, সম্প্রীতি এবং তারুণ্যের শক্তিকে একত্রিত করার একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজন সফল করায় তিনি রাণীনগরবাসী, অংশগ্রহণকারী রানার, ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026