১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রুপ-এইচ ’এ চমক দেখাতে চায় উরুগুয়ে ও সৌদি আরব

BSSঢাকা

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গ্রুপ-এইচে চমকে দেওয়ার লক্ষ্যে নামার আগে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা নিজের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দিকে, স্পেনের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার লামির ইয়ামালের ফিটনেস।

গ্রুপ-এইচ ’এ চমক দেখাতে চায় উরুগুয়ে ও সৌদি আরব

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গ্রুপ-এইচে চমকে দেওয়ার লক্ষ্যে নামার আগে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা নিজের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দিকে, স্পেনের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার লামির ইয়ামালের ফিটনেস।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, এপ্রিল মাসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া বার্সেলোনার ইয়ামাল বিশ্বকাপ অভিষেককারী কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম দুই ম্যাচ মিস করতে পারেন। ১৮ বছর বয়সী ইয়ামালই স্পেনের একমাত্র ইনজুরি দুশ্চিন্তা নন। কোচ লুইস ডি লা ফুয়েন্তের ইউরো ২০২৪ জয়ী দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও মৌসুমজুড়ে চোট সমস্যায় ভুগছেন।

স্পেনের হয়ে দুই বছর আগে জার্মানিতে সাফল্যের সুবাদে ব্যালন ডি'অর জয়ী রড্রি ২০২৪ সালের সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর এখনো আগের সেরা ফর্মে ফিরতে পারেননি।

এছাড়া আর্সেনালের মিকেল মোরিনো ও এ্যাথলেটিক বিলবাওয়ের উইঙ্গার নিকো উইলিয়ামসকেও দলে রাখা হয়েছে। যদিও ২০২৬ সালের বেশিরভাগ সময়ই তারা ক্লাবের হয়ে খেলতে পারেননি।

তবুও 'লা রোহা' সহজেই নকআউট পর্বে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। তারা চায় স্পেনের একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন দলের পথ অনুসরণ করতে- যে দল ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পরে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল।

স্পেনের সাফল্যের সম্ভাবনার জন্য গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রানার্সআপ হলে শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আটলান্টায় নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ বলেই মনে হচ্ছে। তবে পাঁচ লাখেরও কম জনসংখ্যার ছোট দ্বীপদেশটি বাছাইপর্বে ক্যামেরুনকে হারিয়ে চমক দেখিয়েছিল এবং ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল। উরুগুয়ে আশা করছে বিয়েলসা খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবেন, যাতে তারা টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় না নেয়। বিয়েলসা এনিয়ে তৃতীয় কোন দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন। তবে তার অত্যন্ত কঠোর শৃঙ্খলা ও দাবিদাওয়া শুরুতে ভালো ফল দিলেও পরে দলের ভেতরে অস্বস্তি তৈরি করেছে।

দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের কড়া সমালোচনার পর বিয়েলসা স্বীকার করেছেন ড্রেসিংরুমে তার কর্তৃত্ব ক্ষতিগ্রস্থ হয়েছে।

অবসর নেওয়া স্ট্রাইকার সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়া এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের আশা অনেকটাই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দের ওপর নির্ভর করছে।

অন্যদিকে সৌদি আরবও যুক্তরাষ্ট্রে যাচ্ছে অস্থির পরিস্থিতির মধ্যে। টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করে তার জায়গায় গিওর্গিওস ডোনিসকে নিয়োগ দেওয়া হয়েছে।

চার বছর আগে কাতারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য জয় উপহার েিয়ছিলেন রেনার্ড। তবে তাতেও তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটি গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

সৌদি প্রো লিগে তারকা খেলোয়াড় আনার পেছনে বিপুল বিনিয়োগ করা হলেও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের জাতীয় দলের ফলাফলে তার প্রতিফলন এখনো দেখা যায়নি।

তারা সর্বশেষ চারটি এশিয়ান কাপে শেষ ষোলো পার হতে পারেনি। আর বিশ্বকাপের নকআউট পর্বে শেষবার উঠেছিল ৩২ বছর আগে যুক্তরাষ্টে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026