১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সূচী ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ

BSSঢাকা

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচী নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সূচী ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচী নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

আগামী ২৫-২৯ জুলাই প্রথম টেস্ট ও ২-৬ আগস্ট দ্বিতীয় টেস্ট ত্রিনিদাদ এন্ড টোবাগোতে অনুষ্ঠিত হবে।

ক্যারিবীয়দের গ্রীষ্মকালীণ হোম সিরিজে পাকিস্তানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর মাধ্যমে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারনে ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসের অংশ হতে চলেছে এই টেস্ট সিরিজটি। ভেন্যু ও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে এটিকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সিরিজের প্রথম টেস্টটি ব্রায়ার লারা ক্রিকেট একাডেমিতে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি আইকনিক কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ত্রিনিদাদের অন্যতম দুটি প্রিমিয়ার ক্রিকেট গ্রাউন্ডেই টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ করে দেয়া হয়েছে।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সূচি তাদের দীর্ঘমেয়াদি কৌশলের প্রতিফলন, যার লক্ষ্য ক্যারিবিয়ানের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা। একই সঙ্গে সমর্থকদের সম্পৃক্ততা বাড়ানো এবং খেলাটির আঞ্চলিক বিস্তার আরও শক্তিশালী করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তান এই সিরিজে নামবে লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। চলতি মাসের শুরুতে তারা বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৬ সালে এটি পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সিরিজ এবং দীর্ঘ পরিসরের এই সংস্করণে ধারাবাহিকতা ও ফর্ম ফিরে পাওয়াই তাদের লক্ষ্য। ২০২১ সালের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ক্যারিবিয়ন সফর। সে সময় দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

পাকিস্তান টেস্ট সিরিজ সূচী :

১ম টেস্ট : ২৫-২৯ জুলাই, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ এন্ড টোবাগো

২য় টেস্ট : ২-৬ আগস্ট, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ এন্ড টোবাগো

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026