১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলভারেজকে দলে নেবার আশা করছে বার্সেলোনা

BSSঢাকা

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : এ্যাথলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে নেবার আশা করছে বার্সেলোনা। ইতোমধ্যেই তারা এন্থনি গর্ডনের সাথে চুক্তি চূড়ান্ত করেছে। বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আলভারেজকে দলে নেবার আশা করছে বার্সেলোনা

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : এ্যাথলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে নেবার আশা করছে বার্সেলোনা। ইতোমধ্যেই তারা এন্থনি গর্ডনের সাথে চুক্তি চূড়ান্ত করেছে। বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যদিও আলভারেজকে দলে পেতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে পিএসজি ও আর্সেনাল। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাকে দলে পেতে আশাবাদী। বার্সেলোনার বিভিন্ন ধরনের চুক্তির শর্ত অন্য দলগুলোর তুলনায় ভাল হওয়ায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাদের দিকেই ঝুঁকছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই ২৬ বছর বয়সী আলভারেজের সাথে বার্সেলোনার প্রতিনিধি দলের একাধিক আলোচনা সম্পন্ন হয়েছে।

ইএসপিএন জানিয়েছে নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড গর্ডনকে দলে নিতে ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চূড়ান্ত করেছে। আগামী মৌসুমে কাতালান জায়ান্টরা তাদের আক্রমনভাগকে শক্তিশালী করার দিকেই বেশী মনোযোগ দিচ্ছে।

জুনে চুক্তি শেষ হয়ে যাওয়ায় পোলিম তারকা রবার্ট লিওয়ানদোস্কি ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা ছাড়ছেন। গর্ডনের ক্ষেতে যেভাবে হয়েছে তেমন কোন সম্ভাব্য চুক্তি আলভারেজের কাছ থেকে আশা করছেনা বার্সেলোনা কর্তৃপক্ষ। স্পোর্টিং ডিরেক্টর ডেকো এ সপ্তাহে ইংল্যান্ড সফরে গিয়ে গর্ডনের চুক্তি চূড়ান্ত করে এসেছেন। এ্যাথলেটিকো যেহেতু উচ্চ মূল্যের ট্যাগ আলভারেজের ক্ষেত্রে দিয়ে রেখেছে সে কারনে ধারণা করা হচ্ছে বিশ^কাপের আগে এ ব্যপারে নিশ্চিতভাবে কিছু না হবার সম্ভাবনাই বেশী।

এর আগে মার্চে ইএসপিএন প্রথম রিপোর্ট করেছিল এবারের গ্রীষ্মে বার্সেলোনা অন্তত দুইজন এ্যাটাকার দলে ভেড়াতে চায়। ২০২৭ সালে চুক্তি শেষ হয়ে যাওয়া ফেরান তোরেসের ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আলভারেজের ক্ষেত্রে চুক্তির পরিমান ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। যে কারনে তোরেসের মত খেলোয়াড়দের ছেড়ে দিয়ে বার্সেলোনা অর্থ জোগাড় করতে পারে। বার্সেলোনা খুব ভালমতই জানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট পিএসজি ও আর্সেনালের সাথে তারা বিডে পারবে না।

আলভারেজের সাথে এ্যাথলেটিকোর চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। ক্লাব চাচ্ছে সে যাতে দল না ছাড়ে। কিন্তু ক্লাবের চাওয়া অনুযায়ী চুক্তির পরিমান পাওয়া গেলে কোচ দিয়েগো সিমিওনের কোন আপত্তি নেই।

ম্যানচেস্টার সিটি থেকে ৮৫ মিলিয়ন ইউরোতে আলভারেজ ২০২৪ সালে এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত ১০৬ ম্যাচে করেছেন ৪৯ গোল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026