১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

BSSঢাকা

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : মিশরের মোহাম্মদ সালাহ এবং বেলজিয়ামের অভিজ্ঞ তারকা কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও থিবো কুর্তোয়ার সামনে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সম্ভবত গৌরবময় জয়ের এবারই শেষ সুযোগ। সেই লক্ষ্যেই তার গ্রুপ-জি'তে খেলতে নামছেন।

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : মিশরের মোহাম্মদ সালাহ এবং বেলজিয়ামের অভিজ্ঞ তারকা কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও থিবো কুর্তোয়ার সামনে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সম্ভবত গৌরবময় জয়ের এবারই শেষ সুযোগ। সেই লক্ষ্যেই তার গ্রুপ-জি'তে খেলতে নামছেন।

এই দুই দেশের সাথে গ্রুপ-জি'তেন আরও রয়েছে নিউজিল্যান্ড ও ইরান।

২০১০-এর দশকের শুরুতে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের তথাকথিত "গোল্ডেন জেনারেশন"-এর আবির্ভাব ঘটে। ইডেন হ্যাজার্ড, ভিনসেন্ট কোম্পানি, ডি ব্রুইনা, লুকাকু ও কুর্তোয়ার মতো তারকাদের নিযয়ে গঠিত সেই দলটি দেশটির জন্য নতুন এক যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছিল। এই দলটি প্রথম বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল।

কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হওয়া সত্ত্বেও তারকাখচিত সেই দলের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন।

সেই প্রজন্মের এখন কেবল নাপোলি জুটি ডি ব্রুইনা ও লুকাকু রয়েছেন, যাদের বয়স যথাক্রমে ৩৪ ও ৩৩ বছর। তাদের সাথে রয়েছেন ৩৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়া। তিনি গত বছর সাবেক কোচ ডোমিনিকো টেডেসকোর র সঙ্গে বিরোধ মিটিয়ে দলে ফেরেন। সেই বিরোধের কারণে কুর্তোয়া ইউরো ২০২৪-এ বেলজিয়ামের শেষ ষোলোর বিদায় ম্যাচটি মিস করেছিলেন।

এই ত্রয়ী ভালোভাবেই বুঝতে পারছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপই হয়তো দীর্ঘদিনের আশা ও প্রত্যাশাকে বাস্তব রূপ দিয়ে কোনো শিরোপা জয়ের শেষ সুযোগ।

তবে বর্তমান বেলজিয়াম দলেও প্রতিভার অভাব নেই। আমাডু ওনানা, চার্লস ডি কেটেলেয়ার, জেরেমি ডকু ও ইয়োরি টিয়েলেমানসের মতো খেলোয়াড়রা তাদের তারকা সতীর্থদের দারুণ সহায়ক শক্তি হয়ে উঠতে পারেন।

এদিকে নিজ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ, যিনি বিশ্বকাপ চলাকালে ৩৪ বছরে পা দেবেন, নিঃসন্দেহে তুলনামূলক সংযত প্রত্যাশা নিয়েই টুর্নামেন্টে নামবেন। কারণ ২০১০ সালে টানা তৃতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর থেকে মিশর আর কোনো শিরোপা জিততে পারেনি।

উত্তর আফ্রিকার দেশটির ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হলেও লিভারপুলের কিংবদন্তি সালাহ কখনও মিশরের হয়ে বড় কোনো সাফল্যের স্বাদ পাননি।

২০১৮ সালে তার একমাত্র বিশ্বকাপ অংশগ্রহণ কাঁধের চোটে বাধাগ্রস্ত হয়েছিল। সেই চোট তিনি ওই বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিলেন। আর এবারের আসরে তিনি খেলতে যাচ্ছেন ফিটনেস সমস্যার মধ্যে দিয়ে। এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিং চোটে পড়ে তার অ্যানফিল্ড বিদয় সংক্ষিপ্ত হয়ে যায়।

এদিকে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। তবে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার তাদের প্রচেষ্টার প্রস্তুতি অনেকটাই ছাপিয়ে গেছে এক প্রশ্নে- তাদের আদৌ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না।

অন্যদিকে নিউজিল্যান্ড ওএফসি বাছাইপর্বের ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে ৩-০ গোলে হারিযয়ে গ্রীষ্মে তাদের তৃতীয় বিশ্বকাপ নিশ্চিত করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026