১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপে, বাদ পড়েছেন ফ্রিমপং

BSSঢাকা

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপেকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু এবারের দল থেকে বাদ পড়েছেন লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপে, বাদ পড়েছেন ফ্রিমপং

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপেকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু এবারের দল থেকে বাদ পড়েছেন লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং।

৫৫টি আন্তর্জাতিক গোল করে নেদারল্যান্ডসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ডিপে। ইনজুরির কারনে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকার কারনে সম্প্রতি তার ম্যাচ ফিটনেস শঙ্কার মধ্যে ছিল। কিন্তু তারপরও কোম্যান তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করেছেন। গত সপ্তাহে ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ফিরে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড মাত্র ৩৪ মিনিট মাঠে ছিলেন।

২০২৬ সালে ১৩ ম্যাচে মাত্র এক গোল করেছেন।

কোম্যান বলেন, 'শারিরীক ভাবে ফিট হলে তার মানের একজন খেলোয়াড়কে আমি বাদ দিতে পারিনা।'

লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের মৌসুমের প্রথম ভাগ মোটেই ভাল কাটেনি ফ্রিমপংয়ের। যে কারনে তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।

ইনজুরির কারনে আরও বাদ পড়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড জাভি সিমন্স, ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার-ব্যাক মাথিস ডি লিট ও ইন্টার মিলানের ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ।

অধিনায়ক ভার্জিল ফন ডিকসহ কোম্যানের ২৬ সদস্যের দলে ১৫ জনই প্রিমিয়ার লিগের খেলোয়াড়।

স্কোয়াডে ফন ডিক ছাড়াও লিভারপুলের কোডি গাকপো ও রায়ান গ্রাভেনবাখ রয়েছেন। ব্রাইটনেরও তিনজন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

গ্রুপ-এফ'এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিশিয়া।

স্কোয়াড :

গোলরক্ষক : মার্ক ফ্লেকেন, রবিন রোফেস, বার্ট ভারব্রাগেন

ডিফেন্ডার : ন্যাথাস এ্যাকে, ভার্জিল ফন ডিক, ডেনজেল ডামফ্রাইস, ইয়ান পল ফন হিক, জুরিয়েন টিম্বার, জোরেল হাতো, মিকি ফন ডি ভেন

মিডফিল্ডার : রায়ান গ্রাভেনবাখ, ফ্রেংকি ডি জং, জাস্টিন ক্লুইভার্ট, টেয়ান কুপমেইনার্স, টিয়ানি রেইনডার্স, মার্টিন ডি রুন, গাস টিল, কুইনটেন টিম্বার, ম্যাটস উইফার

ফরোয়ার্ড : ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপে, কোডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিলে, ওট ওয়েগর্স্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026