১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের আগে গোলখরা নিয়ে চিন্তিত নন সন হেয়াং-মিন

BSSঢাকা

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : তারকা স্ট্রাইকার সন হেয়া-মিন বলেছেন, বিশ্বকাপের আগে তিনি "দারুণ অনুভব করছেন" এবং সমালোচকদের জবাব দিতে প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার অধিনায়কের সামর্থ্য কমে যাচ্ছে- এমন আলোচনা থাকলেও তিনি নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী।

বিশ্বকাপের আগে গোলখরা নিয়ে চিন্তিত নন সন হেয়াং-মিন

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : তারকা স্ট্রাইকার সন হেয়া-মিন বলেছেন, বিশ্বকাপের আগে তিনি "দারুণ অনুভব করছেন" এবং সমালোচকদের জবাব দিতে প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার অধিনায়কের সামর্থ্য কমে যাচ্ছে- এমন আলোচনা থাকলেও তিনি নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত বছরের আগস্টে টটেনহ্যাম ছেড়ে এমএলএসের লস এ্যাঞ্জেলস এফসিতেসযোগ দেওয়ার পর থেকে মাত্র দুটি গোল করেছেন।

দক্ষিণ কোরিয়া দলের হয়েও তিনি কঠিন সময় পার করছেন। হতাশাজনক ফলাফলের ধারাবাহিকতা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে দলটি, যেখানে গ্রুপ 'এ'-তে তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা এবং সহ-আয়োজক মেক্সিকো।

সাম্প্রতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া ৪-০ গোলে আইভরি কোস্ট এবং ১-০ ব্যবধানে অস্ট্রিয়ার কাছে হেরেছে।

মঙ্গলবার সল্ট লেক সিটিতে দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন সন।

তিনি বলেন, "অনেক মানুষ উদ্বিগ্ন, কিন্তু আমি তখনই চিন্তিত হই যখন আমি ভালো খেলতে পারি না। এখন সেটা হচ্ছে বলে আমি মনে করি না। শারীরিকভাবে আমি নিজেকে দারুণ অনুভব করছি।"

১১ জুন গুয়াদালাজারায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে এবারের টুর্নামেন্ট আয়োজন করছে।

২০২২ কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া শেষ ষোলোতে উঠেছিল, তবে পরে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয়।

চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া সন বলেন, খেলোয়াড়দের এমন বোঝাপড়া গড়ে তুলতে হবে যেন "চোখ বন্ধ করেও সতীর্থ কোথায় আছে তা বোঝা যায়।"

তিনি বলেন, "অবশ্যই আমরা এবার আরও ভালো করতে চাই এবং গত বিশ্বকাপের চেয়ে উঁচুতে যেতে চাই। কিন্তু ভবিষ্যৎ আগে থেকে বলা যায় না। অন্য দলগুলোও সমান কঠোর প্রস্তুতি নেবে।"

দেশের হয়ে ১৪৩ ম্যাচে ৫৪ গোল করা সন গত ১৫ বছরের বেশি সময় ধরে দক্ষিণ কোরিয়ার অনুপ্রেরণার প্রতীক।

বিশ্বকাপে তার গোলসংখ্যা তিনটি, যা তাকে পার্ক জি-সুং ও আন জুং-হুয়ানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতার যৌথ রেকর্ডে রেখেছে।

সন বলেন, "অবশ্যই এসব রেকর্ডের কথা না শুনে থাকা অসম্ভব। মানুষ এসব নিয়ে কথা বলছে এবং সমর্থকেরাও অনেক আগ্রহ দেখাচ্ছে। তবে আমি এগুলো নিয়ে খুব বেশি ভাবছি না। আমি যদি দলের স্বার্থকে সবার ওপরে রাখি এবং কীভাবে দলকে সাহায্য করতে পারি সেটাই আগে ভাবি, তাহলে গোল স্বাভাবিকভাবেই আসবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026