১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রেলিগেটেড হলেও ওয়েস্ট হ্যামের কোচ থাকছেন নুনো এসপিরিতো

BSSঢাকা

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পরও নুনো এসপিরিতো সান্তোকেই প্রধান কোচ হিসেবে বহাল রেখেছেন ওয়েস্ট হ্যাম। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে।

রেলিগেটেড হলেও ওয়েস্ট হ্যামের কোচ থাকছেন নুনো এসপিরিতো

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পরও নুনো এসপিরিতো সান্তোকেই প্রধান কোচ হিসেবে বহাল রেখেছেন ওয়েস্ট হ্যাম। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে।

সোমবার পর্তুগিজ কোচ নুনো ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। তার আগের দিন মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ৩-০ গোলে লিডসকে হারালেও, নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম এভারটনকে হারানোয় তারা অবনমিত হয়।

জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দলের পারফরম্যান্সে উন্নতি আনলেও, নুনো লন্ডন স্টেডিয়াম ছাড়তে পারেন- এমন জল্পনা ছিল। ওই সময়ে হ্যামার্সরা ১৩ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছিল।

তবে লিগের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হার তাদের জন্য বড় মূল্য হয়ে দাঁড়ায়। আর সেই সুযোগে স্পার্স প্রিমিয়ার লিগে টিকে যায়।

ওয়েস্ট হ্যামের এক বিবৃতিতে বলা হয়, "সপ্তাহের শুরুতে প্রধান কোচ নুনো এসপিরিতো সান্তোর সঙ্গে আমাদের বৈঠক হযয়েছে এবং আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে তিনি ক্লাবের প্রতি তার অঙ্গীকার অব্যাহত রাখার কথা জানিযয়েছেন- যেমনটা আমরাও তার প্রতি রেখেছি।"

বিবৃতিতে আরও বলা হয়, "নুনো খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগামী মৌসুমেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে আবার শীর্ষ লিগে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে তিনি অত্যন্ত অনুপ্রাণিত। আগামী মৌসুমে এটিই হবে আমাদের নিঃসন্দেহ লক্ষ্য।"

ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগে একবার কাজ করেছেন নুনো। ২০১৮ সালে উল্ফসকে ৯৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতিয়ে প্রিমিয়ার লিগে তুলেছিলেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026