১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাঁধের ইনজুরির কারনে অবসরের ঘোষনা দিলেন কাসপার শিমিচেল

BSSঢাকা

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : কাঁধের গুরুতর ইনজুরির কারনে ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন লিস্টার সিটির সাবেক গোলরক্ষক কাসপার শিমিচেল।

কাঁধের ইনজুরির কারনে অবসরের ঘোষনা দিলেন কাসপার শিমিচেল

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : কাঁধের গুরুতর ইনজুরির কারনে ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন লিস্টার সিটির সাবেক গোলরক্ষক কাসপার শিমিচেল।

৩৯ বছর বয়সী এই ড্যানিশ সাবেক তারকা গোলরক্ষক পিটার শিমিচেলের ছেলে। ফেব্রুয়ারিতে স্টুটগার্টের বিরুদ্ধে ইউরোপা লিগের ম্যাচে সেল্টিকের হয়ে খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। পরের মাসে তার কাঁধে অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ড্যানিশ টেলিভিশন চ্যানেল টিভি২'তে শিমিচেল বলেন, 'জুনে সেল্টিকের সাথে আমার চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

তখনই আমি পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ সার্জনের সাথে পরামর্শ করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাকে জানিয়েছেন আমার আর ফুটবলে ফেরা সম্ভব নয়। এভাবে আমি ক্যারিয়ার শেষ করতে চাইনি। কিন্তু দিনের শেষে বলতেই হয়, সবকিছুরই শেষ আছে।'

বর্ণাঢ্য ক্যারিয়ারে শিমিচেল ডেনমার্কের হয়ে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্যানিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। বাবা ছেলের তুলনায় ৯টি ম্যাচ বেশী খেলেছে।

ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা শিমিচেল ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন লিস্টারে।

২০১৬ সালে লিস্টারের প্রিমিয়ার লিগ জয়ী দলে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ। পাঁচ বছর পর লিস্টারকে এফএ কাপের শিরোপা উপহার দিয়েছিলেন। ফ্রেঞ্চ ক্লাব নিসে সংক্ষিপ্ত সময় কাটিয়ে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। সেল্টিকের হয়ে পরপর দুই মৌসুম লিগ শিরোপা জয় করেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026