১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা

BSSঢাকা

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপের জন্য অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা। কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের দলে জায়গা পেয়েছেন অধিনায়ক আনিবাল গোডোয় ও মিডফিল্ডার আডালবার্তো কারাসকুইলা। আট বছর আগে রাশিয়ায় অভিষেকের পর এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে এসেছে পানামা। বাছাইপর্বে এল সালভাদোরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় দলটি।

বিশ্বকাপে অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপের জন্য অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা। কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের দলে জায়গা পেয়েছেন অধিনায়ক আনিবাল গোডোয় ও মিডফিল্ডার আডালবার্তো কারাসকুইলা। আট বছর আগে রাশিয়ায় অভিষেকের পর এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে এসেছে পানামা। বাছাইপর্বে এল সালভাদোরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় দলটি।

কনকাকাফ বাছাইপর্বে পুরোটা সময় জুড়েই ক্রিস্টিয়ানসেন দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার গোডোয় এবারের বিশ্বকাপে পানামাকে নেতৃত্ব দিবেন বলেই ধারনা করা হচ্ছে। সাথে থাকবেন পুমাস ইউএনএএম মিডফিল্ডার কারাসকুইলা। ইনজুরি সত্তেও তিনি দলে ডাক পেয়েছেন।

ইনজুরির কারনে ২০১৮ বিশ্বকাপে খেলতে না পারা অভিজ্ঞ ফরোয়ার্ড আলবার্তো কুইনটেরোও এবারের দলে সুযোগ পেয়েছেন। ক্রিস্টিয়ানসেনের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বোটাফোগোর মিডফিল্ডার কাদির বারিয়া।

পানামা খালের প্রশাসনিক ভবনে দল ঘোষণার অনুষ্ঠানে ক্রিস্টিয়ানসেন বলেন, "আমরা ইতিহাস গড়তে চাই, আমরা সুন্দর কিছু করতে চাই এবং আগের চেয়ে আরও ভালো করতে চাই। এই বিশ্বকাপের জন্য নির্বাচিত ২৬ জন খেলোয়াড়কে আমাদের সমর্থন করতে হবে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।"

কানাডার ওন্টারিওতে বিশ্বকাপ বেস ক্যাম্পে যাবার আগে পানামা প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ও বসনিয়ার-হার্জেগোভিনার মুখোমুখি হবে।

আগামী ১৭ জুন গ্রুপ-এল'এ ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপের পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি পয়েন্টও অর্জণ না করেই বিদায় নিতে হয়েছিল পানামাকে। এবার সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় তারা।

স্কোয়াড :

গোলরক্ষক : ওরলান্ডো মসকুয়েরা, লুইস মেজিয়া, সেজার সামুডিও

ডিফেন্ডার : সিজার ব্ল্যাকম্যান, জর্জ গুটিরেজ, আমির মুরিলো, ফিডেল এস্কোবার, আন্দ্রেস আনড্রাডে, এডগার্ডো ফারিনা, হোসে করডোবা, এরিক ডেভিস, জিওভানি রামোস, রডেরিক মিলার

মিডফিল্ডার : আনিবাল গোডোয়, আডালবার্তো কারাসকুইলা, কার্লোস হার্ভে, ক্রিস্টিয়ান মার্টিনেজ, হোসে লুইস রদ্রিগেজ, সিজার ইয়ানিস, ইউয়েল বারসেনাস, আলবার্তো কুইনটেরো, আজারিয়াস লন্ডোনো

ফরোয়ার্ড : ইসমাইল দিয়াজ, সেসিলিও ওয়াটারম্যান, হোসে ফায়ারডো, টমাস রড্রিগুয়েজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026