১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দলে নেই রশীদ খান

BSSঢাকা

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশীদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভূক্ত করেছেন।

ভারতের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দলে নেই রশীদ খান

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশীদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভূক্ত করেছেন।

২৭ বছর বয়সী এই স্পিনারকে কাজের চাপ সামাল দিতে দীর্ঘ সংস্করণের ক্রিকেট কম খেলতে পরামর্শ দেওয়া হযয়েছে। যেহেতু তিনি বিভিন্ন দেশে টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তাই অনেকের থেকেই তাকে বেশী ব্যস্ত থাকতে হয়।

আনফিট ওপেনার ইব্রাহিম জাদরানও টেস্ট সিরিজে থাকছেন না। আগামী ৬-১০ জুন নিউ চন্ডিগড়ে এই টেস্ট অনুষ্ঠিত হবে।

টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদী। ১৩ জুন ধর্মশালায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, ১৭ জুন লাক্ষেèৗতে দ্বিতীয় ও ২০ জুন চেন্নাইয়ে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন নানগায়াল খারোতি, বিলাল সামি ও রহমানুল্লাহ জাদরান। এছাড়া দলে আরও ফিরেছেন লেগ-স্পিনার কাইস আহমেদ।

২০১৭ সালে টেস্ট মর্যাদা পাবার পর ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলেছিল আফগানিস্তান।

টেস্ট স্কোয়াড : হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, রহমানুল্লাহ জাদরান, আফসার জাজারি, ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ ওমরজাই, শারাফুদ্দিন আশরাফ, নানগায়াল খারোতি, কাইস আহমেদ, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, সেলিম সাফি।

ওয়ানডে স্কোয়াড : হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশীদ খান, নানগায়াল খারোতি, এএম গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফরিদ মালিক, বিলাল সামি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026