১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার

BSSঢাকা

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : গত এক দশকে ফিফা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতির পর সহ-আয়োজক কানাডা এবার গ্রুপ 'বি'-তে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের মাধ্যমে সেই উত্থানকে স্মরণীয় করে রাখতে চায়।

বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : গত এক দশকে ফিফা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতির পর সহ-আয়োজক কানাডা এবার গ্রুপ 'বি'-তে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের মাধ্যমে সেই উত্থানকে স্মরণীয় করে রাখতে চায়।

বিশ্বকাপে আগের দুই আসর- ১৯৮৬ সালে মেক্সিকো এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কানাডার রেকর্ড ছিল ভয়াবহ, ছয় ম্যাচের সবকটিতেই হার।

এবার স্বাগতিক দলটি সেই ধারা বদলাতে চায়। কানাডার সাথে গ্রুপে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।

কানাডার মার্কিন কোচ জেসি মার্শ বলেছেন, বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস ও জুভেন্টাসের জোনাথন ডেভিডের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া তার দল অনেক বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

গত বছর মার্শ বলেছিলেন, "আমরা বিশ্বকাপ জিততে চাই।"

তিনি আরও বলেন, "এটা হয়তো হাস্যকর শোনাতে পারে, কিন্তু আমরা কেন কোনো টুর্নামেন্টে গিয়ে ভাবব, 'দেখি কী হয়, হয়তো একটা ম্যাচ জিততে পারি। অথবা একটা গোল করতোরি?'"

যদিও শিরোপা জয় এখনও অত্যন্ত কঠিন সম্ভাবনা, তবে মার্শের অধীনে কানাডার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, বিশ্বকাপে প্রথম জয় পাওয়া তাদের নাগালের মধ্যেই রয়েছে।

২০২৪ সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে পৌঁছে অনেককেই চমকে দিয়েছিল কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা কেবল পেনাল্টিতে উরুগুয়ের কাছে অল্পের জন্য পরাজিত হয়েছিল।

গ্রুপ পর্বে কানাডার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সুইজারল্যান্ড, যারা টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

সুইসরা নিয়মিতভাবেই গ্রুপ পর্ব পার করে। ২০২২, ২০১৮ ও ২০১৪ সালে তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল, তবে এখনও পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। ২০২৪ ইউরোতেও তারা ভালো খেলেছিল। শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করার পর পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের কাছে হারে।

সুইজারল্যান্ডের আক্রমণভাগে বড় ভরসা ব্রিল এম্বোলো। তাকে সহায়তা করতে পারেন নটিংহ্যাম ফরেস্টের ড্যান এনডয়ে ও সেভিয়ার উইঙ্গার রুবেন ভার্গাস।সান্ডারল্যান্ডের গ্রানিত জাকা মিডফিল্ড সামলাতে ফিরছেন, যা সম্ভবত তার চতুর্থ ও শেষ বিশ্বকাপ।

অন্যদিকে বসনিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে সম্ভবত শেষবার দেখা যাবে ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকোকে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের ১২ বছর পর তিনি আবার ফিরছেন।

২০১৪ সালের সেই আসরটিই ছিল বসনিয়ার একমাত্র বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ। ২০২৬ বিশ্বকাপে ওঠার পথে জেকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নাটকীয় প্লে-অফ জয়ে তিনি সমতাসূচক গোল করেন, এরপর দলটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকেও হতবাক করে দেয়। অন্যদিকে তরুণদের মধ্যে গোলের আশা থাকবে পিএসভি এইনডোভেনের ২১ বছর বয়সী এসমির বাজরাকতারেভিচ ও ১৮ বছর বয়সী কেরিম আলাইবেগোভিচের ওপর।

কানাডার মতোই এশিয়ার তুলনামূলক দুর্বল দল কাতারও খুঁজছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। ২০২২ সালে নিজেদের মাটিতে তিনটি গ্রুপ ম্যাচেই হেরেছিল তারা।

কাতারের দায়িত্বে থাকবেন সাবেক স্পেন, রিয়াল মাদ্রিদ ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কোচ জুলেন লোপেতেগুই। ২০১৮ বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্পেনের চাকরি হারানোর আট বছর পর অবশেষে তিনি বিশ্বকাপ মঞ্চে আসছেন। তবে কাতারের দুর্বল বিশ্বকাপ ইতিহাস বদলানো লোপেতেগুইয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। ৪২ বছর বয়সী সেবাস্তিয়ান সোরিয়াকে দলে রাখা দেশটির সীমিত খেলোয়াড় ভান্ডারেরই ইঙ্গিত দেয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026