১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় কোচ আলেগ্রিকে বরখাস্ত করেছে এসি মিলান

BSSঢাকা

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করেছে এসি মিলান। একইসাথে ক্লাবের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাকেও বরখাস্ত করেছে ইতালিয়ান জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় কোচ আলেগ্রিকে বরখাস্ত করেছে এসি মিলান

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করেছে এসি মিলান। একইসাথে ক্লাবের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাকেও বরখাস্ত করেছে ইতালিয়ান জায়ান্টরা।

১৯ বারের সিরি-আ চ্যাম্পিয়ন মিলান রোববার মৌসুমের শেষ লিগ ম্যাচে নিজেদের মাঠে কালিয়ারির কাছে ২-১ গোলে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়।

৫৮ বছর বয়সী আলেগ্রি গত বছর মে মাসে দায়িত্ব নিয়েছিলেন। ১১ বছর পর তিনি আবারও উত্তর ইতালির এই ক্লাবে ফিরেছিলেন। আগেরবারও তার মেয়াদ শেষ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ার পর।

সাবেক স্ট্রাইকার এবং বর্তমানে রেড বার্ডের উপদেষ্টা জøাটান ইব্রাহিমোভিচ নিজের পদে থাকছেন, যদিও সাতবারের ইউরোপিয়ান কাপজয়ী ক্লাবটির সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এসি মিলানের মালিক রেডবার্ড ক্যাপিটাল এক বিবৃতিতে বলেছে, "গত মৌসুমের হতাশার পর ক্লাব মালিকপক্ষের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগে ফেরা এবং সিরি আ-তে ধারাবাহিকভাবে শীর্ষে প্রতিদ্বন্দ্বীতা করার ভিত্তি গড়ে তোলা। এখন পরিবর্তন এবং ফুটবল কার্যক্রমের পূর্ণাঙ্গ পুনর্গঠনের সময় এসেছে। অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে আমরা সিইও গিওর্গিও ফুরলানি, স্পোর্টিং ডিরেক্টও ইগলি টারে, প্রধান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি এবং টেকনিক্যাল ডিরেক্টও জিওফ্রে মোনকাডার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। তাদের প্রত্যেককে এসি মিলানের জন্য তাদের কঠোর পরিশ্রম ও নিবেদনের জন্য ধন্যবাদ জানাই। পরবর্তী নিয়োগগুলো নিয়ে যথাসময়ে আরও ঘোষণা দেওয়া হবে- যাতে আগামী মৌসুমের জন্য দল পুরোপুরি প্রস্তুত থাকতে পারে।"

নিচের সারির দল কালিয়ারির কাছে হারের পর মিলান চতুর্থ ও শেষ চ্যাম্পিয়ন্স লিগ স্থানের জন্য কোমোর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পড়ে। ম্যাচের শুরুতে মিলান তৃতীয় স্থানে ছিল।

মৌসুমের অর্ধেকেরও বেশি সময় মিলান লিগ টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে ছিল। কিন্তু শেষদিকে ভয়াবহ ছন্দপতনে তিনটি হার, একটি ড্র এবং মাত্র একটি জয় পায় তারা।

নতুন সিরি আ মৌসুম শুরু হবে ২২-২৩ আগস্ট সপ্তাহান্তে। মিলান আগামী মৌসুমে দ্বিতীয় সারির ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগে খেলবে।

২০২৪ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর এবার পঞ্চম কোচ খুঁজতে নামবে রেডবার্ড।

ইতালীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে জানা গেছে সদ্য নাপোলি ছাড়া এন্টোনিও কন্টে এবং আটালান্টার রাফায়েল পালাডিনোর নাম মিলানের নতুন কোচ হিসেবে আলোচনায় রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026