১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথমবারের মত রিয়ালের কোন খেলোয়াড় ছাড়াই স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। এই প্রথমবারের মত স্পেন দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়কে। দলের সবচেয়ে বড় নাম লামিন ইয়ামাল। কোচ লুইস ডি লা ফুয়েন্তের ঘোষিত দলে ডাক পেয়েছেন ইনজুরি থেকে ফেরা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো।

প্রথমবারের মত রিয়ালের কোন খেলোয়াড় ছাড়াই স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। এই প্রথমবারের মত স্পেন দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়কে। দলের সবচেয়ে বড় নাম লামিন ইয়ামাল। কোচ লুইস ডি লা ফুয়েন্তের ঘোষিত দলে ডাক পেয়েছেন ইনজুরি থেকে ফেরা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ডিন হুইসেন ও অভিজ্ঞ ডানি কারভাহাল। কার্যত ইনজুরির সাথে দীর্ঘদিন লড়াই করার কারনেই এই দুজনকে বাদ দেয়া হয়েছে।

ডি লা ফুয়েন্তের অন্যতম ফেবারিট খেলোয়াড় হিসেবেই মেরিনো দলে জায়গা করে নিয়েছেন। রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে আর্সেনালের বদলী বেঞ্চ থেকে তিনি মাঠে নেমেছিলেন। পায়ের হাড়ে চিড় ধরায় জানুয়ারির পর এই প্রথম তিনি মাঠে নামেন।

এছাড়া বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর ফলস্বরুপ দলে আরো ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মার্ক পুবিল। যে কারনে হুইসেন ও এ্যাথলেটিকোর রবিন লি নরমান্ডকে জায়গা ছেড়ে দিতে হয়েছে।

১৮ বছর বয়সী বার্সা তারকা ইয়ামালের সাথে এ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস আক্রমনভাগ সামলাবেন। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইয়ামালের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত বার্সা তাকে বিশ্রামে রেখেছিল।

মিডফিল্ডার গাভি ও গোলক্ষক হুয়ান গার্সিয়াসহ এই দলে বার্সেলোনার আটজন খেলোয়াড় রয়েছেন। ডি লা ফুয়েন্তে বলেন, 'আমরা সব দলের মেডিকেল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে দল সাজিয়েছি। তাদের রিপোর্ট অনুযায়ী যাদেরকে নিয়ে শঙ্কা ছিল তাদেরকে প্রথম অথবা দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা দলে পাবো বলে আশা করছি।'

হাঁটুর গুরুতর ইনজুরির কারনে দীর্ঘ অনুপস্থিতির পর মার্চে গাভি দলে ফিরেছিলেন। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ সপ্তাহটা তিনি দারুন কাটিয়েছেন।

রিয়ালের কোন খেলোয়াড় না থাকার কারন সম্পর্কে ডি লা ফুয়েন্তে জানিয়েছেন, 'কোন খেলোয়াড় কোথা থেকে এসেছে সেটা আমি কখনই দেখিনা। তারা সবাই জাতীয় দলের খেলোয়াড়। এখানে ক্লাব বা অন্য কিছু আমি বিবেচনা করিনা। একটি বিষয় আমি চাই এই ফুটবলাররা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করুক।'

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ-এইচ'এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। এরপর তারা সৌদি আরব ও উরুগুয়ের মোকাবেলা করবে।

স্কোয়াড :

গোলরক্ষক : উনাই সাইমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া

ডিফেন্ডার : মার্কোস লোরেন্টে, মার্ক পুবিল, পেড্রো পোরো, অমারিক লাপোর্তে, এরিক গার্সিয়া, পও কুবার্সি, মার্ক কুকুরেলা, আলেহান্দ্রো গ্রিমালডো

মিডফিল্ডার : রড্রি, মার্টিন জুবিমেন্ডি, মিকেল মেরিনো, পেড্রি, গাভি, ফাবিয়ান রুইজ, এ্যালেক্স বায়েনা

ফরোয়ার্ড : ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, লামিন ইয়ামাল, ডানি ওলমো, নিকো উইলিয়ামস, বোয়া ইগলেসিয়াস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026