১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস গড়ার আহ্বান আর্তেতার

BSSঢাকা

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : মিকেল আর্তেতা এখনও আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের মুহূর্ত থেকে বের হতে পারেননি। এরই মধ্যে তিনি তার খেলোয়াড়দের আরও ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন- এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস গড়ার আহ্বান আর্তেতার

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : মিকেল আর্তেতা এখনও আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের মুহূর্ত থেকে বের হতে পারেননি। এরই মধ্যে তিনি তার খেলোয়াড়দের আরও ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন- এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।

রোববার মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর আবেগঘন পরিবেশে প্রিমিয়র লিগ ট্রফি হাতে পায় আর্সেনাল। সেলহার্স্ট পার্কে গ্যাব্রিয়েল জেসুস ও নোনি মাদুয়েকে গানার্সদের হয়ে গোল করেন। এই জয়ে আর্সেনালা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে সাত পয়েন্ট এগিয়ে মৌসুম শেষ করে।

মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে সিটির ড্রয়ের পরই ২২ বছর পর প্রথম ইংলিশ লিগ শিরোপা নিশ্চিত করেছিল আর্সেনাল। তবে ট্রফি হাতে পাওয়ার মুহূর্তটাই ছিল আর্তেতা ও তার দলের জন্য বিশেষ কিছু। দক্ষিণ লন্ডনের রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা নিজেদের অর্জনের বিশালতা উপভোগ করেন।

অধিনায়ক মার্টিন ওডেগার্ড লাল-সাদা ফিতায় মোড়ানো ট্রফিটি উঁচিয়ে ধরেন, আর স্টেডিয়ামের এক কোণে জড়ো হওয়া হাজারো উচ্ছ্বসিত আর্সেনাল সমর্থক আনন্দে ফেটে পড়েন। আনন্দে আত্মহারা খেলোয়াড়রা আর্তেতাকে কাঁধে তুলে নেন।

আর্সেনালের এই উদযাপন প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এরপর '২৬ চ্যাম্পিয়ন' লেখা গানার্স জার্সি পরে সংবাদ সম্মেলনে হাজির হন আর্তেতা।

গলায় মেডেল ঝুলিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এটাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কী অসাধারণ একটা মুহূর্ত। অনেক আবেগ, অনেক আনন্দ, গর্ব। আমরা যেভাবে এটা অর্জন করেছি, তা খেলোয়াড়দের অনুভূতির প্রতিফলন এবং এ কারণেই এই জাদুকরী ঘটনা সম্ভব হয়েছে। আমি আনন্দিত এবং স্বস্তি অনুভব করছি। এই যাত্রায় আমরা বিশাল কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা অনেক মূল্যবান কিছু অর্জন করেছি।

কিন্তু দিনের শেষে আমরা এখানে বড় ট্রফি জিততেই এসেছি। সেটাই ছিল চূড়ান্ত লক্ষ্য। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। তিনবার আমরা ব্যর্থ হয়েছি, যা খুব কষ্টদায়ক ছিল। তবে আমি মনে করি, সেটাই আমাদের সবাইকে নতুন পথ খুঁজে নিতে অনুপ্রাণিত করেছে এবং নিজেদের সামর্থ্য দেখাতে সাহায্য করেছে। তাই আমি বলছি, আমরা যেভাবে এটা করেছি, তা এটাকে আরও বিশেষ করে তুলেছে।"

আর্তেতা অবশেষে আর্সেনালের ছয় বছরের ট্রফিখরা কাটিয়েছেন। তিনি স্বীকার করেন, টানা তিনবার রানার্সআপ হওয়ার পর কখনও কখনও তারও সন্দেহ হয়েছে দলটি আদৌ শিরোপা জিততে পারবে কি না।

তবে অত্যন্ত উচ্চাকাঙ্খী এই কোচ এখনই থেমে থাকতে রাজি নন।

তিনি বলেন, "আমি ছেলেদের বলেছি, এই জার্সি এখন ভিন্ন কিছু প্রতিনিধিত্ব করে। আমরা এখন চ্যাম্পিয়ন, আর এটা আমাদের আত্মবিশ্বাস, উপস্থিতি এবং শক্তিকে অন্য মাত্রা দিচ্ছে।

তবে এর সঙ্গে আরও বড় দায়িত্বও এসেছে। এখন আমার এবং ক্লাবের সবার কাজ হবে মান আরও উঁচুতে তোলা এবং আরও বেশি অর্জন করা, কারণ আমি বিশ্বাস করি আমরা সেটা করতে সক্ষম।"

এবার আর্তেতার লক্ষ্য, আর্সেনালের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়।

শনিবার বুদাপেস্টে পিএসজির বিপক্ষে ফাইনালে খেলবে আর্সেনাল। ২০০৬ সালে বার্সেলোনার কাছে হারের পর এটি হবে গানারদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

গত মৌসুমের সেমিফাইনালে তাদের হারানো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকেও হারানো সম্ভব বলে মনে করেন আর্তেতা, যদি তার দল লিগ জয়ের ইতিবাচক আবহকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, "আমাদের এই শক্তির প্রবাহ বজায় রাখতে হবে, আর এর বিরুদ্ধে যাওয়া হবে বড় ভুল।

আমরা ইতোমধ্যে বুদাপেস্টে কী করতে হবে তা নিয়ে কথা বলেছি, কিভাবে আমরা সবার ভেতরে থাকা এই অসাধারণ শক্তিকে ফাইনালের জন্য কাজে লাগাব। আগামীকাল থেকেই আমরা প্রস্তুতি শুরু করব।

আমরা আমাদের ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে আর অপেক্ষা করতে পারছি না।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026