১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আবহাওয়ার চরম পরিস্থিতি বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে

BSSঢাকা

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : তীব্র গরম, আর্দ্রতা এবং বজ্রঝড়- উত্তর আমেরিকার অনেক অঞ্চলে গ্রীষ্মের স্বাভাবিক চিত্র। আর কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো ২০২৬ বিশ্বকাপের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

আবহাওয়ার চরম পরিস্থিতি বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : তীব্র গরম, আর্দ্রতা এবং বজ্রঝড়- উত্তর আমেরিকার অনেক অঞ্চলে গ্রীষ্মের স্বাভাবিক চিত্র। আর কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো ২০২৬ বিশ্বকাপের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

এবারের টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এমন কিছু শহর রয়েছে, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায় এবং দমবন্ধ করা আর্দ্রতা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

এদিকে কানাডা ও ক্যালিফোর্নিয়ার মতো এলাকায় নিয়মিত দাবানল বায়ুর মানের জন্যও ঝুঁকি তৈরি করছে।

এর সঙ্গে আছে বজ্রপাত ও বিদ্যুৎ চমক। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ঝড় প্রায়ই আউটডোর খেলাধুলায় বিঘ্ন ঘটায়।

সাধারণত কোনো স্টেডিয়ামের প্রায় আট থেকে ১০ মাইল (১৩ থেকে ১৬ কিলোমিটার) এলাকার মধ্যে বজ্রপাত হলে বাধ্যতামূলকভাবে ৩০ মিনিট খেলা বন্ধ রাখা হয়। এরপর আবার বজ্রপাত হলে নতুন করে আরও আধাঘণ্টা বিরতি শুরু হয়।

এবারের টুর্নামেন্টের মহড়া হিসেবে বিবেচিত গত বছরের ফিফা ক্লাব বিশ্বকাপে বৈরী আবহাওয়ার কারণে ছয়টি ম্যাচ বিলম্বিত হয়। বিজ্ঞানীরা মনে করছেন, গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় এ ধরনের ঘটনা আরও সাধারণ হয়ে উঠতে পারে।

ক্লাব বিশ্বকাপের বারবার খেলা বিলম্বিত হওয়ায় কিছু সমালোচক ও কোচ প্রশ্ন তুলেছিলেন, আদৌ যুক্তরাষ্ট্রের এমন টুর্নামেন্ট আয়োজন করা উচিত কি না।

তৎকালীন চেলসি কোচ এনজো মারেসকা এসব বিলম্বকে "প্রহসন" বলে আখ্যা দেন। তিনি বলেন, এতে খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়। একইসাথে তিনি প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের কিছু শহর বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য উপযুক্ত কি না।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে বজ্রপাতে ৪৪৪ জনের মৃত্যু হয়েছে এবং বেশিরভাগ ঘটনাই ঘটেছে বাইরে অবসর কাটানোর সময়।

বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তন ঝড়ের ধরনে অনিশ্চয়তা বাড়াতে পারে এবং বজ্রপাত আরও ঘন ঘন ঘটার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

বজ্রপাত গবেষক জিকিন ডিং বলেন, স্টেডিয়ামগুলো সাধারণত বজ্রনিরোধকসহ নানা সুরক্ষা ব্যবস্থায় সজ্জিত থাকে। এসব ধাতব যন্ত্র বজ্রপাতের আঘাত ধরে ক্ষতিকর বিদ্যুৎ নিরাপদে মাটিতে ছড়িয়ে দেয়, ফলে স্থাপনার ক্ষতি বা আগুন লাগা ঠেকানো যায়।

তবে স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত হলেও খেলা বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান।

ফিফা ঝড় বা অতিরিক্ত গরমের ঝুঁকি কমাতে আটলান্টা, ডালাস, হিউস্টোন, লস এ্যাঞ্জেলস ও ভ্যাঙ্কুভারে কিছু ছাদযুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম ব্যবহার করবে। তবে অনেক স্টেডিয়ামেই খেলা হবে খোলা আকাশের নিচে। ফলে খেলা বিলম্বিত হওয়ার পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের তীব্র গরম সহ্য করতে হতে পারে। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের সময় অনেক ম্যাচ ৯০ ডিগ্রি ফারেনহাইটের (৩২ ডিগ্রি সেলসিয়াস) বেশি তাপমাত্রায় অনুষ্ঠিত হয়েছিল।

ফিফা প্রতিটি অর্ধে 'কুলিং ব্রেক' বা শরীর ঠান্ডা করার বিরতি বাধ্যতামূলক করেছে।

নরওয়ের বর্তমান ও সাবেক একদল পেশাদার ফুটবলার সম্প্রতি ফিফার কাছে একটি আবেদন জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, অতিরিক্ত গরম "মাথা ঘোরা, ক্লান্তি, পেশিতে খিঁচুনি এবং আরও গুরুতর সমস্যা" তৈরি করতে পারে।

তারা ফিফাকে বিশ্বকাপের 'হিট-স্ট্রেস ফ্রেমওয়ার্ক' হালনাগাদের আহ্বান জানান এবং বলেন, এর সঙ্গে "ধারাবাহিক জলবায়ু পদক্ষেপ" যুক্ত করতে হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026