১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি শঙ্কায় এমএলএস ম্যাচ থেকে বেরিয়ে গেলেন ক্লান্ত মেসি: বিশ্বকাপের আগে উদ্বেগ

BSSঢাকা

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ঘিরে ইনজুরির শঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ কওে রোববার ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকার ম্যাচে ফিলাফিলফিয়া ইউনিয়নের বিপক্ষে তিনি ইনজুরি শঙ্কায় মাঠ ছেড়ে বেরিয়ে যান।

ইনজুরি শঙ্কায় এমএলএস ম্যাচ থেকে বেরিয়ে গেলেন ক্লান্ত মেসি: বিশ্বকাপের আগে উদ্বেগ

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ঘিরে ইনজুরির শঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ কওে রোববার ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকার ম্যাচে ফিলাফিলফিয়া ইউনিয়নের বিপক্ষে তিনি ইনজুরি শঙ্কায় মাঠ ছেড়ে বেরিয়ে যান।

আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি করা হয়। বৃষ্টিভেজা মিয়ামির ন্যু স্টেডিয়ামে খেলতে গিয়ে তিনি বাম পায়ের পেছনের অংশ ধরে মাঠ ছাড়ার অনুরোধ জানান।

৩৮ বছর বয়সী মেসিকে মাঠ ছাড়ার পর স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে। পরে তিনি সরাসরি টানেলে চলে যান। ম্যাচটিতে শেষ পর্যন্ত মিয়ামি ৬-৪ গোলে জয়লাভ করে।

ইন্টার মিয়ামির কোচ গুইলারমো হয়োস ম্যাচ শেষে বলেন, মেসি সত্যিই ইনজুরিতে পড়েছেন কি না তা নির্ধারণ করার জন্য তখনও সময়টা সঠিক ছিল না। তিনি ইঙ্গিত দেন যে মাঠের পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মেসিকে তুলে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে হয়োস বলেন, "যতদূর জানি, এ বিষয়ে এখনো কোনো মেডিক্যাল রিপোর্ট পাইনি, তবে শিগগিরই পাব।"

তিনি আরও বলেন, "সে সত্যিই ক্লান্তিতে ভুগছিল, আসলে এটা ক্লান্তিই। সে খুব ক্লান্ত ছিল, মাঠও ভারী ছিল। আর এমন পরিস্থিতিতে সাধারণ নিয়ম হলো কোনো ঝুঁকি না নেওয়া।" মেসির সতীর্থ মাতেও সিলভেত্তিক তার অবস্থা সম্পর্কে পরিষ্কার কিছু জানাতে পারেননি।

সিলভেত্তি বলেন, "আমি অন্য সবার মতোই অন্ধকারে আছি। তখন আমরা সবাই ম্যাচ নিয়েই ব্যস্ত ছিলাম। এটা ইনজুরি ছিল নাকি সে শুধু ক্লান্ত ছিল, আমি জানি না। আমরা আশা করছি বিষয়টি গুরুতর কিছু নয়। তার মানসিকতা এবং সবকিছু বিবেচনায় আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি।"

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির খেলার চাপ সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘন ঘন ম্যাচসূচির সময় দলীয় স্টাফরা নিয়মিতই তাকে কিছু ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছেন। গত কয়েক বছরে হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে। চলতি বছরের শুরুতে মিয়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির কিছু অংশও তিনি মিস করেন।

তবে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার বড় ধরনের কোনো ইনজুরি হলে তা আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026