১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের অনুশীলন ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান

BSSঢাকা

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে ইরানের বিশ্বকাপ অনুশীলন ঘাঁটি সরানোর আবেদন অনুমোদন দিয়েছে। আর এই অনুমোদন পেয়ে ইরান তাদের বিশ্বকাপ ঘাঁটি মেক্সিকোতে স্থানান্তর করছে বলে শনিবার দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান জানিয়েছেন।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, টুর্নামেন্ট চলাকালে ইরান দল এখন মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর টিহুয়ানায় অবস্থান করবে।

তাজ বলেন, "সৌভাগ্যক্রমে ফিফা কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দেশ পরিবর্তনের আবেদন ফিফা অনুমোদন করেছে।"

তিনি আরও বলেন, "তাই আমরা এখন প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিহুয়ানায় থাকব। এটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাঝামাঝি একটি শহর, তবে এটি মেক্সিকোর অংশ। আমরা ইতোমধ্যেই সেখানে দলের প্রস্তুতি সম্পন্ন করেছি।"

তাজ জানান, এই পরিবর্তনের ফলে ভিসাজনিত জটিলতা এড়ানো যাবে এবং দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকো যেতে পারবে।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ কয়েক মাস ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিল। কারণ টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধে রূপ নেয়।

গ্রুপ পর্বে ইরানের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন তারা নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে। তাজ বলেন, টিহুয়ানা ইরানের ম্যাচ ভেন্যুগুলোর তুলনায় অ্যারিজোনার ক্যাম্পের চেয়ে কাছাকাছি।

ফেডারেশন সভাপতি বলেন, "লস অ্যাঞ্জেলেসে আমাদের যে দুটি ম্যাচ রয়েছে, সেখানে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট লাগবে। যা টুসনের তুলনায় অনেক কম।"

ইরানের ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নবি মঙ্গলবার বলেন, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না তা নিয়ে ফেডারেশন নিশ্চিত নয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026