১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দলটিতে গিও রেইনা, জো স্ক্যালি, আলেহান্দ্রো জেনডেয়াসের অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দলটিতে গিও রেইনা, জো স্ক্যালি, আলেহান্দ্রো জেনডেয়াসের অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।

আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে বিশ্বকাপ দলটিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে যুক্তরাষ্ট্র।

প্রত্যাশানুযায়ী দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও টাইলার এ্যাডামস। এছাড়া প্রথমবারের মত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ১৩ জন খেলোয়াড়।

ডিসেম্বর থেকে ক্লাব ফুটবলে মূল একাদশে জায়গা না পেলেও রেইনা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। পোচেত্তিনো তার সৃষ্টিশীলতা ও আক্রমনাত্মক গুণকে প্রাধান্য দিয়েছেন। ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে জেনডেয়াস দলে ডাক পেয়েছেন। মৌসুমের শেষ পাঁচ ম্যাচে তিনি চার গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্টও করেছেন। তার কারনে দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দিয়েগো লুনা।

এদিকে ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেছেন টানার টেসম্যান। সাম্প্রতিক সময়ে পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।

আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

যুক্তরাষ্ট্র স্কোয়াড :

গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার

ডিফেন্ডার : ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, এ্যালেক্স ফ্রিম্যান, ম্যাক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, এন্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টোন ট্রাস্টি,

মিডফিল্ডার : টাইলার এ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, ওয়েস্টন ম্যাককিনি, ক্রিস্টিয়ান রোল্ডান

এ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার : ব্রেন্ডেন এ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, গিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেনডেয়াস

স্ট্রাইকার : ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026