১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শ ও দর্শনকে ধারণ করেই পথ...

শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শ ও দর্শনকে ধারণ করেই পথ চলছে।

তিনি আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির মূল শক্তি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য আমরা কাজ করে যেতে ওয়াদাবদ্ধ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরও গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়া হবে। তাঁর দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তর্বক অর্পণ শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম এর মাতা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিলারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রি...

10/17/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026