১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
সমাজ

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

BSSঢাকা

দিনাজপুর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

আজ বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি, সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত করতে হবে।'

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও গুরুত্ব দিতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

শুধু প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটে।

তিনি বলেন, দেশটা সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার। আমাদের সবার স্লোগান হোক- 'করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের দৃশ্যমান সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখতে পাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জুলাই মাস শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। জুলাইয়ের প্রথম দিনে আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।'

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককে একটি করে গরু ও একটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

চা-বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী

চা-বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন।

8/18/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

2/27/2026

ঘামে গড়া আগামীর দেশ, শ্রমিকের হাতে উন্নতির রেশ।

ঘামে গড়া আগামীর দেশ, শ্রমিকের হাতে উন্নতির রেশ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন সর্বদা বিশ্বাস করে যে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব শুধুমাত্র শ্রমজীবী মানুষের সুরক্ষা, স্বাস্থ্য ও ন্যায়সঙ্গত মজুরির নিশ্চয়তার মাধ্যমে।

5/1/2025