১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

BSSঢাকা

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬' (বালক ও বালিকা)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং ক্ষুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬' (বালক ও বালিকা)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং ক্ষুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদোসী সংবাদ সম্মেলনের মূল তথ্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি থেকে খেলাধূলা বাধ্যতামূলক করার লক্ষ্যে ইতোমধ্যে 'নীতিমালা ২০২৬' অনুমোদন ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক রূপান্তর আনবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রেখে দেশব্যাপী পাঁচটি ধাপে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে সর্বমোট খেলোয়াড় সংখ্যা ছিল ২২ লাখ ১৪ হাজার ১০৫ জন। যার মধ্যে বালক খেলোয়াড় ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা খেলোয়াড় ১১ লাখ ৩ হাজার ২৯১ জন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহাপরিচালক জানান, চলতি বছর বালক ও বালিকা দল মিলিয়ে দেশব্যাপী মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি অসাধারণ ও নজিরবিহীন মাইলফলক। টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ-সুবিধা নিয়ে অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ এপ্রিল থেকে মাঠ পর্যায়ের খেলা শুরু হয়ে ধাপে ধাপে ২৩ মে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়। দীর্ঘ প্রতিযোগিতা অতিক্রম করে দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দলসহ মোট ১৬টি দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৪ জুন থেকে জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত ট্রফির লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, 'সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের নারী দল যে গৌরবোজ্জ্বল সাফল্য দেখাচ্ছে, তার মূল ভিত্তি কিন্তু তৃণমূল পর্যায়ের এই গোল্ড কাপ টুর্নামেন্টগুলোই। এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও নেতৃত্ব গুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026