১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ব্যবসা

পাঁচ বছরের করকাঠামো ঘোষণা, করমুক্ত আয়সীমা ধাপে ধাপে সাড়ে ৪ লাখ টাকা

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আগামী পাঁচ বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকা।

আজ জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি এই ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, 'করদাতাগণ যাতে, ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কী হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে পূর্বানুমান করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী ৫ বছরের আয়কর হার প্রস্তাব করছি'।

প্রস্তাব অনুযায়ী, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা করা হবে। অর্থমন্ত্রী বলেন, "মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বাড়ানোর প্রস্তাব করছি।"

বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নারী করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সি প্রবীণ নাগরিকদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা হবে।

তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা প্রথম দুই বছরে ৫ লাখ টাকা, পরবর্তী দুই বছরে ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত 'জুলাই যোদ্ধাদের' জন্য করমুক্ত আয়সীমা প্রথম দুই বছরে ৫ লাখ ২৫ হাজার টাকা, পরবর্তী দুই বছরে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকরা প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুবিধা পাবেন।

করহারের ক্ষেত্রেও ধাপে ধাপে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমার পরবর্তী ৩ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ এবং পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ কর দিতে হবে। এর বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থাকবে।

তবে ২০২৮-২৯ করবর্ষ থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য নতুন একটি স্তর যুক্ত করা হয়েছে। ৩ কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই কাঠামো ২০২৯-৩০ ও ২০৩০-৩১ করবর্ষেও বহাল থাকবে।

অর্থমন্ত্রী বলেন, করব্যবস্থাকে আরও পূর্বানুমানযোগ্য ও প্রগতিশীল করার লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদি করকাঠামো প্রস্তাব করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

10/11/2026

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে।

10/6/2026

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 'তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ' উল্লেখ করে বলেছেন, 'আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।'

9/26/2026

বেসিস নির্বাচন তফসিল বাতিল, নতুন করে প্রস্তুতির নির্দেশ

বেসিস নির্বাচন তফসিল বাতিল, নতুন করে প্রস্তুতির নির্দেশ

বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়, নতুন করে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি নিতে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

9/3/2026

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

9/2/2026

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।

8/18/2026

রাজস্ব সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দিয়েছেন।

8/18/2026

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

8/11/2026