১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
শিক্ষা

১ লাখ ৭৫ হাজার শিক্ষককে ট্যাব বিতরণের পরিকল্পনা

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): দেশে প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ১ লাখ ৭৫ হাজার শিক্ষককে ট্যাব প্রদানের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকার যে বরাদ্দ ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে, তার অংশ হিসেবে এই আধুনিক প্রযুক্তি সামগ্রী বিতরণ করা হবে।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষা কারিকুলামের যে রূপান্তর চলছে, শিক্ষকের হাতে ট্যাব প্রদান তারই একটি অন্যতম প্রধান অংশ। শিক্ষকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করার এই উদ্যোগের পাশাপাশি আগামী অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ১০ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।

প্রস্তাবনায় আরও বলা হয়, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করার অংশ হিসেবে দেশের ৩২৯টি উপজেলায় একটি করে নতুন কারিগরি স্কুল ও কলেজ স্থাপন করা হবে। এছাড়া দেশের মাদ্রাসাগুলো আধুনিকায়নে ১০০টি ল্যাঙ্গুয়েজ ল্যাব, ১০০টি আইসিটি ল্যাব স্থাপন এবং ৫০০টি নতুন ভোকেশনাল কোর্স চালু করা হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতের প্রস্তাবিত বাজেটের আওতায় দেশের ৪টি বিভাগে নতুন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া 'প্রোগ্রেস' ও 'অ্যাসেট' প্রকল্পের মাধ্যমে দেশের ১ লাখেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে বাজেটে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য মোট ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (১২ হাজার ৩৯৫ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা) চেয়ে ৬ হাজার ৬১ কোটি ২৮ লাখ ৫৩ হাজার টাকা বেশি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

10/5/2026

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/5/2026

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

9/24/2026

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

9/21/2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

9/16/2026

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

9/14/2026