৩০ জুলাই ২০২৬
ঢাকা: ...
জ্বালানি

জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করতে কৌশলগত মজুত ব্যবস্থা গড়ে তুলবে সরকার

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : বৈশ্বিক বাজারের অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কৌশলগত জ্বালানি মজুত ও সংরক্ষণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ব্যয় সাশ্রয়ী ও টেকসই অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, এই কৌশলগত জ্বালানি মজুত দেশের জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে কক্সবাজারের মহেশখালীতে বিদ্যমান দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের পাশাপাশি নতুন আরেকটি টার্মিনাল স্থাপনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। একই সাথে মহেশখালীর মাতারবাড়িতে একটি ল্যান্ড-বেজড (স্থলভিত্তিক) এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জমি অধিগ্রহণ ও পরামর্শক নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোলা এলাকার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া গ্যাসের অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস বন্ধ করার লক্ষ্যে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন।

7/12/2026

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।

6/18/2026

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে শুল্ক-কর ছাড়

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে শুল্ক-কর ছাড়

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশে পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পের বিকাশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে লিথিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল এবং উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধার প্রস্তাব করা হয়েছে।

6/11/2026

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ব্যবহারকারীদের জন্য ৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

6/11/2026

সর্বনিম্ন ব্যয়ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ

সর্বনিম্ন ব্যয়ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলে অপরিকল্পিতভাবে গ্রহণ করা অদক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে। একইসঙ্গে সর্বনিম্ন ব্যয়ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বা 'লিস্ট কস্ট জেনারেশন' পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

6/11/2026

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করবে সরকার

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করবে সরকার

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করবে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন ২৫ হাজার সার্কিট কিলোমিটারে সম্প্রসারণের কাজ চলছে।

6/11/2026

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

6/11/2026

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

6/11/2026