১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
জাতীয়

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): গ্রামীণ অর্থনীতি ও বাজার ব্যবস্থাকে আরও গতিশীল করতে সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে নিরাপদ পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): গ্রামীণ অর্থনীতি ও বাজার ব্যবস্থাকে আরও গতিশীল করতে সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে নিরাপদ পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে সড়ক, সেতু, গ্রোথ সেন্টার উন্নয়ন এবং সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা শক্তিশালী করা হবে। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে বর্ষা মৌসুমের আগেই খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, নগর এলাকায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে অবকাঠামো, পানি ও স্যানিটেশন খাতে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় ৯৩ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী সারা বছর চলাচলযোগ্য সড়ক সুবিধার আওতায় এসেছে, যা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং পানি শোধনাগার স্থাপনের মাধ্যমে সার্বজনীন নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্রামকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব: অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাম। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের স্বাবলম্বী করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মধ্যমেয়াদে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা সম্প্রসারণ, ২০০টি উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া সহজ শর্তে ঋণপ্রাপ্তি, ক্ষুদ্রঋণ ও নারী উদ্যোক্তা ঋণ ব্যবস্থার সংস্কার এবং জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষক ও নারীদের আত্মকর্মসংস্থান, আয় বৃদ্ধি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সমবায় ভিত্তিক কর্মসংস্থানে বাড়তি গুরুত্ব: অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট এবং নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে সুশাসন, উদ্যোক্তা সৃষ্টি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এজন্য ডিজিটাল সেবা সম্প্রসারণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুর, ১৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় অনেক শ্রমিক এ পেশা ছেড়ে যাচ্ছেন। ফলে মাঠে কাজ করার জন্য কৃষিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষিকে লাভজনক করে তুলতে হবে।

10/15/2026

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসনটির ৮টি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে পূজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

10/12/2026

২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শেখার সুযোগ

২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শেখার সুযোগ

২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলি, খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

10/6/2026

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

9/29/2026

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার প্রথমবারের মতো নিজ মাটি ঠাকুরগাঁও আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ।

9/5/2026

কাদের গনি চৌধুরীকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

কাদের গনি চৌধুরীকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

বরিশাল, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

9/1/2026

মন্ত্রীসভার বৈঠকে নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন

মন্ত্রীসভার বৈঠকে নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে।

8/31/2026

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

8/23/2026