১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

তথ্যের বিকেন্দ্রীকরণ ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে কাজ করছে সরকার : সালেহ শিবলী

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জনগণের সর্বস্তর তথা তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তথ্যের বিকেন্দ্রীকরণ ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে কাজ করছে সরকার : সালেহ শিবলী

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জনগণের সর্বস্তর তথা তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেছেন, জেলা তথ্য কর্মকর্তাদের আরো বেশি ক্ষমতায়িত ও সক্রিয় করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা স্থানীয় যেকোনো ঘটনার তথ্য খুব সহজেই পেতে পারেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'করবী' হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসব কথা বলেন।

সরকার নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত 'জুলাই জাতীয় সনদ' পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, 'সরকারের এসব কর্মকাণ্ড ও বাস্তবায়নের চিত্র সংবাদমাধ্যমের মাধ্যমেই জনগণ জানতে পারছে।'

বিগত সরকারের আমলের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, 'আমরা অতীতে অনেক উন্নয়নের গালগল্প শুনেছি। কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশের বিভিন্ন জেলা সফরে গেছেন, তখন মানুষের নানা সমস্যা ও অনুন্নয়নের বাস্তব চিত্র সামনে এসেছে।'

স্বাস্থ্যখাতের উন্নয়নের উদাহরণ দিয়ে সালেহ শিবলী বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৪৯২টি উপজেলার সবকটি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করছেন।'

সালেহ শিবলী আরো বলেন, 'বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পাশাপাশি মানুষের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে, যা অন্য সব অর্জনকে ম্লান করে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।'

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আনছেন। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে শিশুদের এক অনুষ্ঠানে মাঠ থেকে নিজ হাতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এবং জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় নিজ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিয়ে তিনি দেশের নাগরিকদের প্রতি এক অনন্য বার্তা দিয়েছেন।'

প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশাসন, সংবাদকর্মীসহ দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বলেও জানান সালেহ শিবলী।

তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রীর 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি ...' কবিতাটি স্মরণ করানোর প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, এটি মূলত একটি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার বার্তা। এই বার্তা নিজেদের মধ্যে ধারণ করলে আমরা নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারবো।

সংসদীয় বা যেকোনো সংবাদ সম্মেলনে অতীতের 'নেতার বন্দনা করার অপসংস্কৃতি' থেকে বর্তমান সরকার সম্পূর্ণ বেরিয়ে এসেছে উল্লেখ করে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, 'এখন আর চাটুকারিতার কোনো সুযোগ নেই, বরং অর্থবহ কাজের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। এমনকি বিগত আমলে অবহেলিত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে 'জীবনবান্ধব বাজেট' হিসেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্যান্য বছরের মতো এবার বাজেট ঘোষণার পর বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি। বিশেষ করে ক্যান্সার ও ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল চিকিৎসার খরচ কমানো হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে।

এ সময় একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমকর্মীদের এসব ইতিবাচক সামাজিক ইস্যুগুলো জনগণের সামনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর আজ ১৮ জুলাই পাঁচ মাস পূর্ণ হলো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম এর মাতা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিলারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রি...

10/17/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026