১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
শিক্ষা

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

BSSঢাকা

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, 'আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীকে শিগগিরই 'মিড-ডে মিল' (দুপুরের খাবার) দেওয়া হবে।

আজ রোববার রাজধানী একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত 'বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) ২০২৬' বিষয়ক যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা সুনাগরিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠুক। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।'

দেশের বিপুল জনশক্তিকে সম্পদে রূপান্তরের ওপর জোর দিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বা জনমিতিক লভ্যাংশের সুবিধা পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান 'আগামীর বাংলাদেশ' গড়তে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যামপে) নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাই কমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা।

কর্মশালায় শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়ন অংশীদার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

10/5/2026

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/5/2026

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

9/24/2026

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

9/21/2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

9/16/2026

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

9/14/2026